বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ার দুই আসনেই প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৭৭ বার

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মোহাম্মাদ খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

আদালতে হিরো আলমের পক্ষে শুনানি করেন ইয়াররুল ইসলাম।রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চারজনকে বিবাদী করা হয়েছে।এর আগে বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। গত ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুপুর ১টার দিকে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এরপর তিনি মনোনয়ন গ্রহণ ও বাতিল-সংক্রান্ত বিষয়ে গত ১০ জানুয়ারি আপিল করেন নির্বাচন কমিশনের আপিল বোর্ডে। সেই আবেদনটিও গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আপিলটি খারিজ করে দেওয়া হয়।  গত ৮ জানুয়ারি হলফনামায় গড়মিল পাওয়ায় স্বতন্ত্রপ্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি আগের বার যে ভুল করেছি সে ভুলটা এবার করিনি। তবুও আমার দুটো আসনেই মনোনয়ন বাতিল করা হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories