শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুক্তির আগেই ‘কেজিএফ ২’-কে টেক্কা দিল ‘পাঠান’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৯ বার

২৫ জানুয়ারি মু্ক্তি পেতে চলেছে শাহরুখের ‘পাঠান’। যদিও এই ছবি প্রথম গান মুক্তির পর থেকে ভারত জুড়ে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু তাতে বক্স অফিসে তেমন কোনও প্রভাব যে পড়বে না, তা অগ্রিম বুকিংয়ের বহর দেখেই ধারণা করা যায়। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন এসআরকে-এর। স্বাভাবিক ভাবেই এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে। শুরু হয়েছে অগ্রিম বুকিং আর তাতেই যশের ছবি ‘কেজিএফ ২’-কে হারাল ‘পাঠান’। তা-ও আবার বিদেশের মাটিতে।পরিসংখ্যান বলে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি অনুরাগীর সংখ্যা যদি কারও থেকে থাকে, তিনি শাহরুখ খান। এত লম্বা বিরতির পর এসআরকে-এর জাদু দেখতে উৎসাহী তাঁর ভক্তকুল। মুক্তির আগেই ইতিমধ্যেই জার্মানিতে ১ কোটি ৩২ লক্ষ টাকার ব্যবসা সাড়া হয়ে গিয়েছে ‘পাঠান’-এর। যেখানে ‘কেজিএফ ২’ ব্যবসা করে ১.২ কোটির কাছাকাছি। অন্য দিকে, মণিরত্নমের ‘পোন্নিয়ান সেলভান’ আয় করেছিল প্রায় ১ কোটি ৩৬ লক্ষ টাকা। যদিও পরের দুটি ছবির এই বক্স অফিসের অঙ্ক মু্ক্তির পর। কিন্তু আয়ের নিরিখে মুক্তির আগেই এগিয়ে রয়েছে ‘পাঠান’।

উল্লেখ্য, সোমবার দিল্লি হাইকোর্ট এই ছবির বেশ কিছু অদল বদলের নির্দেশিকা দিয়েছে। সেই অনুযায়ী, ছবিতে সাবটাইটেল যোগ করতে বলা হয়েছে। দৃষ্টিশক্তিহীন দর্শকের জন্য হিন্দিতে অডিয়ো বিবৃতি রাখাও জরুরি বলে নির্দেশ দিয়েছে আদালত। সেই সব বদল করে ফের সেন্সর বোর্ডে জমা দিতে হবে ‘পাঠান’।  প্রেক্ষাগৃহে মুক্তি পেতে বাকি আরও ৮ দিন। ‘পাঠান’ কি পারবে বলিউডের মন্দা কাটিয়ে সুদিন ফেরাতে? সে দিকেই তাকিয়ে রয়েছেন প্রযোজক, নির্মাতার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories