শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রূপটান ছাড়া কেমন দেখায় শাহরুখ-কন্যাকে ?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৪১ বার

এখনও মুক্তি পায়নি প্রথম ছবি। তবু শাহরুখ-কন্যা বলে ইতিমধ্যেই জনপ্রিয় সুহানা খান। লোকে বলেন, বাবার মুখ পেয়েছেন কন্যা। তাকে দেখলেই শাহরুখের কথা মনে পড়ে যায়। যদিও যখনই দেখা যায় রূপটানের আড়ালে ঢাকা থাকে তারকাসন্তানের আসল মুখ। নতুন বছরের শুরুতেও বিভিন্ন পার্টিতে দেখা গেছে তার চটকদার চোখ ঝলসানো রূপ। কিন্তু সাজগোজ ছাড়া? এক বারও দেখা যায়নি তাকে।কেমন দেখতে সুহানাকে? রূপটান ছাড়া তিনি কি অনুরাগীদের মন জয় করতে পারবেন? চলছিল জল্পনা। উত্তরটা দিয়ে দিলেন সুহানা নিজেই।

মুখে কিছু বলতে হল না। সম্প্রতি রূপটানহীন লুকে প্রকাশ্যে এল তার ছবি। সেই দেখে মুগ্ধ অনুরাগীরা। অনেকেই বলছেন, “আরও স্নিগ্ধ, সরল দেখাচ্ছে সুহানাকে। ঠিক যেন ঘরের মেয়ে।

রবিবার সন্ধ্যায় সুহানা এবং তার মা গৌরী খানকে বান্দ্রায় এক বন্ধুর বাড়িতে দেখা গিয়েছে। সাদা পোশাক এবং কালো প্যান্টের সঙ্গে একটি ধূসর জ্যাকেট পরেছিলেন শাহরুখ-কন্যা। মুখে রূপটানের চিহ্নমাত্র ছিল না। লিপস্টিক অবধি ব্যবহার করেননি ঠোঁট রাঙাতে। সুহানার সেই নো-মেকআপ লুক দারুণ পছন্দ হয়েছে অনুরাগীদের।এক ভিডিও ঘুরছে নেটদুনিয়ায় যেখানে গৌরীর সঙ্গে হাঁটছেন সুহানা। এক ভক্ত মন্তব্য করেছেন, “শাহরুখের মেয়েকে সব সময় সুন্দর দেখায়। আসলে বংশের আভিজাত্য, অস্বীকার করার উপায় নেই।” অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করলেন।

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা। এই ছবিতে ভেরোনিকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ এবং জাহ্নবী কপূরের বোন খুশি কাপূরেরও চলচ্চিত্রে অভিষেক হবে এই কাজ দিয়েই। এই বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories