সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টস জিতে ফিল্ডিংয়ে খুলনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৮ বার

বিপিএলের নবম আসরে খুলনা টাইগার্সই একমাত্র দল যারা এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় পায়নি। তিন ম্যাচ খেলে প্রতিটিতেই মেনেছে হার। জয়ের নাগাল পেতে দলটি আজ রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে বোলিং করতে নামবে। খুলনা ও রংপুর দুই দলেরই আজ চতুর্থ ম্যাচ। রংপুর তিন ম্যাচের মধ্যে জয় পেয়েছে দুইটিতে।দুই দলের এটি দ্বিতীয় সাক্ষাৎ। এই চট্টগ্রামেই তারা পরস্পরের বিপক্ষে নিমেছিল প্রথম ম্যাচে। রংপুর জয় পেয়েছিল ৪ উইকেটে। এরপর দুই দল আর কোনো ম্যাচ খেলেনি। আজ খুলনা ম্যাচ জিততে পারলে প্রথম জয়ের পাশাপাশি প্রতিশোধও নেওয়া হয়ে যাবে।

দুই দলই সর্বশেষ খেলা একাদশে একাধিক পরিবর্তন এনেছে। খুলনার একাদশে নেই শারজিল খান, হাবিবুর রহমান ও সাব্বির রহনান। একাদশে ফিরেছেন ম্যাকরিন, মাহমুদুল হাসান জয় ও মুনিম শাহরিয়ার। রংপুরের সেরা একাদশে ঢুকেছেন মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেম ইমন ও পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ।

খুলনা টাইগার্স
ইয়াসির আলী (অধিনায়ক), তামিম ইকবাল, মুনিম শাহরিয়ার, ম্যাকরিন, আজম খান, মাহমুদুল হাসান জয়, এমাদ বাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, ওয়াব রিয়াজ ও নাসুম আহমেদ।

রংপুর রাইডার্স
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, রনি তালুকদার, মোহাম্মাদ নেওয়াজ শেখ মাহেদি হাসান, শোয়েব মালিক, শামীম হাসান,আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ পারভেজ হোসেন ইমন ও রকিবুল হাসান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories