শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাখিকে বিয়ের কথা অস্বীকার করলেন আদিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৪৭ বার

মাত্র ৭ মাসের পরিচয়। তাতেই প্রেমিক আদিল শাহ দুরানিকে বিয়ে করে ধর্ম বদলে ফাতিমা হয়েছিলেন রাখি সাওয়ান্ত। কিন্তু অবাক করা ব্যাপার হলো, স্ত্রীকে অস্বীকার করলেন আদিল। বিয়েই হয়নি তাদের। স্বামীর এমন কথা শুনে কেঁদে ভাসানোর জোগাড় রাখির।কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল রাখি-আদিলের ছবি। সেখানে দেখা গিয়েছিল, বিয়ের পর নিজের নাম বদলে ফেলেছেন। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, রাখি কি ধর্ম বদলে ইসলাম গ্রহণ করেছেন? এবার গুঞ্জনে শিলমোহর দিলেন তার আইনজীবী।

সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, বিয়ে নকল নয়। সমস্ত নিয়ম মেনেই বিয়ে হয়েছে আর সেটা রেজিস্টারও করা হয়েছে। নিকাহনামা রয়েছে। এ ছাড়াও রাখির আইনজীবী জানান, মুম্বাইতে মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিয়ে রেজিস্টার করার নিয়ম রয়েছে। সেসব কিছুই হয়েছে।আইনজীবী আরও জানান, রাখি-আদিল দুজনেই ফরম পূরণ করেছেন। নিকাহনামা ম্যারেজ সার্টিফিকেট দুটিই রয়েছে। তবুও আদিল কেন এই বিয়ে অস্বীকার করছেন তা তিনিও জানেন না। সেই সঙ্গে তিনি এও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নিকাহ করার জন্য নিজের ধর্ম বদলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাখি। তার নতুন নাম রাখি সাওয়ান্ত ফতিমা।কিন্তু আদিল তো বিয়েটাই অস্বীকার করছেন! রাখি নাকি চিন্তায় পড়ে গিয়েছেন। একেই তার মায়ের অসুস্থতা, তার ওপরে আদিলের ভোলবদল, দুয়ে মিলিয়ে বড় বিপদে পড়েছেন তিনি। তার আইনজীবী জানান, আপাতত রাখির চিন্তা তার অসুস্থ মাকে নিয়ে। ভবিষ্যতে যদি তিনি আইনি পদক্ষেপ নিতে চান তাহলে সেই মতো ব্যবস্থা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories