শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পোশাক বিতর্ক: বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ উরফির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৫০ বার

ভারতের ছোট পর্দার অভিনেত্রী উরফি জাবেদ। খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য প্রায় খবরের শিরোনামে থাকেন তিনি। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।   সম্প্রতি মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ ভিডিও বার্তায় উরফির পোশাক পরার ধরন নিয়ে তীব্র প্রতিবাদ করেন। উরফি প্রকাশ্যে যে ধরনের পোশাক পরে ঘুরে বেড়ান তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেত্রী টুইটারে লেখেন, এভাবে প্রকাশ্যে অর্ধনগ্ন হয়ে ঘোরা, এটা আমাদের মহারাষ্ট্রের সংস্কৃতি নয়। মহিলা কমিশন এ বিষয়ে এখনও পর্যন্ত কেন কোনও পদক্ষেপ নেয়নি, তা জানতে চাই। উরফির এমন অশ্লীলতা মেনে নেওয়া যাবে না।  

বিজেপি নেত্রীর এমন মন্তব্যে চটেছেন উরফি জাবেদ। পোশাকের রুচিবোধ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াহ’র বিরুদ্ধে নারী কমশিনে অভিযোগ করেছেন ভরতীয় এ অভিনেত্রী।উরফির আইনজীবী নিতিন সাতপুতে জানিয়েছেন, মহারাষ্ট্রের রাজ্য কমিশন ফর উইমেনে অভিযোগ করেছেন উরফি।উরফির আইনজীবীর আরও জানিয়েছেন, বিজেপি নেত্রী চিত্রার বিরুদ্ধে হুমকি ও উরফির জনপ্রিয়তাহানি চেষ্টার অভিযোগ আনা হয়েছে।  

এর আগে, আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ হিসেবে বিজেপি নেত্রীকে পালটা খোঁচা দিতেও ছাড়েননি উরফি। সোশ্যাল মিডিয়ায় পিঠ খোলা পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন উরফি সেই ছবিতেই বিজেপি নেত্রীকে ট্যাগ করে লিখেছিলেন, এখনও অনেকটা শোধরানো বাকি রয়েছে। দুঃখিত চিত্রা ওয়াগজি।  পরে আবার সোশ্যাল মিডিয়ায় রাজনীতিবিদদের সম্পর্কে কিছু লেখা কতটা বিপজ্জনক তা জানিয়েছিলেন উরফি। নিজের মৃত্যুর আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories