মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

এল ক্লাসিকোয় রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৬২ বার

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।আজ রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টায় রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এটি মৌসুমের দ্বিতীয় এল-ক্লাসিকো। আর ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচকে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হয়। প্রথম সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদের খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় ছিল। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এ ম্যাচে জিতলে সুপারকাপে বার্সার ১৩ শিরোপায় ভাগ বসাবে লস-ব্লাঙ্কোসরা। তবে ইনজুরিতে লুকাস ভাসকুয়েজ, এদুয়ার্দো কামাভিঙ্গা ও এডার মিলিতাওকে পাচ্ছেন না রিয়াল বস কার্লো আনচেলত্তি।অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার ম্যাচও গড়ায় টাইব্রেকারে। ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকার পর পেনাল্টি শুটআউটে বেতিসকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বার্সা।জাভির আমলে প্রথম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বার্সেলোনা। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও পেদ্রি, গাভি, ফেরান তোরেসদের সাহসে, এল-ক্লাসিকোর ঝাঁঝ উৎরে শিরোপা খরা কাটানোর বাসনা ব্লগানাদের।এদিকে এখন পর্যন্ত এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ২৫০ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে রিয়ালের ১০১ জয়ের বিপরীতে বার্সার জয় ৯৭ ম্যাচে। বাকি ৫২ ম্যাচ অমীমাংসিত থাকায় ড্র হয়। এ ছাড়া স্প্যানিশ সুপার কাপেও ১৫ বার মুখোমুখি হয়েছিল দল দুটি। যেখানে ৯ ম্যাচ জিতে এগিয়ে রিয়াল মাদ্রিদ। আর বার্সার ৪ জয়ের বিপরীতে ড্র দুটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories