রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

জিপি-বাংলালিংক-রবিকে পাওনা পরিশোধের নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৪৩ বার

তিন মোবাইল ফোন অপারেটর কোম্পানির কাছে পাওনা ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

তিন মোবাইল ফোন অপারেটর কোম্পানি হলো-  গ্রামীণফোন (জিপি), বাংলালিংক ও রবি।

সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ টাকা দিতে হবে তাদের।

আদালতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বিটিআরসির পক্ষে ব্যারিস্টার রেজা-ই রাকিব ও মোবাইল কোম্পানির পক্ষে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন।

আইনজীবীরা জানান, এই আদেশের ফলে গ্রামীণফোন, বাংলালিংক ও রবিকে ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। তবে কতদিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে, সেটি নিশ্চিত করেননি আইনজীবীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories