নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন ধরে পরিচয়হীন অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এক যুবক (৩৫)। তার মুখের বাম পাশে এবং হাতে হাল্কা আঘাতের চিহ্ন রয়েছে। তার অসুস্থতার কারণ এবং পরিচয় জানা সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বনপাড়া মিশন মার্কেট এলাকার পল্লী চিকিৎসক মিজানুর রহমান ওই যুবককে মার্কেটের বারান্দায় অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখে তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে শুক্রবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের সেবিকা রোজিনা খাতুন সোমবার জানান, গত ৪ দিন ধরে চিকিৎসাধীন যুবকটি কোন কথা বলা বা সাড়া দেয়ার মত অবস্থায় নেই। এমনকি খেতেও পারছেন না। শুধু কিছুক্ষণ পর পর দ’ুচোখ বেয়ে অশ্রু ঝরতে দেখা যাচ্ছে। তার শরীরে একটি সাদা কালো গেঞ্জি ও ছাই রঙের একটি জ্যাকেট রয়েছে। এছাড়া মাথায় কালো রঙের শীতের টুপি আছে।
তাকে হাসপাতালে ভর্তিতে সহায়তাকারী মিজানুর রহমান জানান, ঠিক কিভাবে তিনি অসুস্থ হয়েছেন তা জানি না। তিনি এ এলাকার মানুষও না
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশিদ আলম জানান, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় রয়েছেন বলেই মনে হচ্ছে। মলম পার্টির খপ্পড়ে পড়ে এমনটি হতে পারে। আমরা তার শরীরে স্যালাইন পুশ করাসহ তরল খাবার ও চিকিৎসা দিচ্ছি।
Leave a Reply