মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

সিইও নয়, সাকিব হতে চান বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১০৬ বার

এখন থেকে প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্র থেকে ডয়চে ভেলের সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ফেসবুক লাইভে অংশ নিয়ে সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমি জানি যে আমিই হব বিসিবির ইতিহাসের সেরা প্রেসিডেন্ট এবং এটা আমি খুব ভালোভাবেই বিশ্বাস করি যে আমার পক্ষে সেটা সম্ভব।

এরপর সাকিব সেদিন আরও বলেছিলেন, সম্ভব হলে বিসিবির প্রেসিডেন্ট হতে চাইবেন তিনি। সাকিবের সেই ইচ্ছা যে এখনও খুব ভালো করেই বিদ্যমান; সেটি সেই ক্রিকেটার আবার জানান দিলেন। বিপিএলের সিইও ইস্যুতে সাকিব এবার সরাসরি বলেছেন, ‘সিইও কেন, হলে তো সভাপতি হওয়া ভালো।

উল্লেখ্য, চলতি বিপিএলের চরম অব্যবস্থাপনার দরুণ, টুর্নামেন্ট শুরুর আগে এক সাক্ষাৎকারে সাকিব ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারের সময় সাকিব জানিয়েছিলেন, বিপিএলের সিইও হলে আমূল বদলে দিতেন টুর্নামেন্টটিকে। এর জন্য সর্বসাকুল্যে দুই মাসও সময় চেয়েছিলেন এই ক্রিকেটার।

তার ভাষ্যে, আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা, সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে। ম্যাক্সিমাম। দুই মাসও লাগবে না।

সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, নতুন করে অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, আধুনিক সব প্রযুক্তি থাকবে। সম্প্রচার ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।সাকিবের এমন সাক্ষাৎকারের পর বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান শেখ সোহেল সাকিবকে সিইও হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।

ধন্যবাদ জানিয়ে শেখ সোহেল গণমাধ্যমে বলেছিলেন, আমি সাকিবকে ধন্যবাদ জানাই। সে বিপিএলের সিইও হিসেবে আসতে চায়, যেটা সে তার দৃষ্টি থেকে বলেছে। আমরা গভর্নিং বডি থেকে তাকে আসার জন্য ওয়েলকাম জানাই। সে সামনের বছর থেকে এসে সিইওর দায়িত্ব পালন করুক।

আমাদেরকে বিপিএল পরিচালনা করতে সাহায্য করুক। আমরা ওকে এখন থেকেই স্বাগত জানাতে প্রস্তুত। এখন যেহেতু সে খেলছে, আমরা তাকে প্লেয়ার হিসেবেই দেখতে হবে। এখন তো সে খেলা ছেড়ে আসতে পারবে না। সে সামনের বছর চলে আসুক।

সাকিবকে বিপিএলের সিইও হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর এই বিষয়টি জানিয়ে প্রশ্ন ছোড়া হয়েছিল, তবে কি এই ক্রিকেটারকে দেখা যাবে এই পদে? এর উত্তরে সাকিব রীতিমতো ছক্কা হাঁকিয়েছেন।

রুচির আয়োজনে মিট উইথ সাকিব আল হাসান প্রোগ্রামে এই ক্রিকেটার বিপিএলের সিইও নয় সরাসরি বিসিবির প্রেসিডেন্ট হতে চান বলে জানিয়েছেন। সাকিব বলেন, ‘সিইও কেন, হলে তো সভাপতি হওয়া ভালো।

সাকিবের এমন উত্তরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কী প্রতিক্রিয়া দেন, সেটিই এখন দেখার বিষয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories