সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি, খুলনাকে হারিয়ে চট্টগ্রামের রাজকীয় জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৫ বার

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উসমান খানের অবিশ্বাস্য শতকে খুলনার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে চট্টগ্রাম। খুলনার দেয়া ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে রেখেই বড় জয় তুলে নেয় চ্যালেঞ্জার্স। দলটির পক্ষে এদিন ব্যাট হাতে তাণ্ডব চালান পাকিস্তানি ব্যাটার উসমান খান। ৫৮ বলে ১০৩ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি।১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবধানী ক্রিকেট খেলে চট্টগ্রামের দুই ওপেনার উসমান খান ও ম্যাক্স ও’দাউদ। ওপেনিং জুটিতে দুজনে মিলে গড়েন ১৪১ রানের জুটি। ৫০ বলে ৫৮ রান করে ম্যাক্স নাহিদুলের বলে ক্যাচ হয়ে ফেরেন। তবে জয়ের জন্য তখন দরকার ছিল মাত্র ৩৮ রান, হাতে ৯ উইকেট। 

আফিফ হোসেনকে নিয়ে বাকি কাজটা নির্বিঘ্নে সেরে ফেলেন উসমান। সেই সঙ্গে দলকে এনে দেন এবারের বিপিএলের প্রথম জয়ও। ১০ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন আফিফ।এর আগে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম। তৃতীয় ওভারেই নিজের দলকে ব্রেক থ্রু এনে দেন শুভাগত । ৫ রান করা শারজিল খানকে মিড অনে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরীর ক্যাচে পরিণত করেন তিনি। পরের ওভারেই হাবিবুর রহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আবু জায়েদ রাহী।

মাত্র ১২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। অভিজ্ঞ তামিম ইকবালও এদিন নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি। তবে ম্যাচের দৃশ্যপট বদলে যায় আজম খান উইকেটে আসার পর থেকে। চট্টগ্রামের বোলারদের ওপর আক্রমণাত্মক হয়ে উঠেন তিনি। মাত্র ৩৩ বলে অর্ধ-শতক তুলে নেন আজম। তৃতীয় উইকেটে তামিমের সঙ্গে ৯২ রানের জুটি বাঁধেন আজম। যেখানে তামিমের অবদান  ২৭ বলে ৩৯ রান। তবে ব্যক্তিগত ভাবে ৩৭ বলে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম। একা হাতে দলকে টেনে নিজের শতক পূরণ করার পাশপাশি দলকে বড় সংগ্রহও এনে দেন তিনি। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ১৭৮ রান করে খুলনা। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন আবু জায়েদ রাহী।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories