সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

বিপিএলের ৯ম আসরের প্রথম সেঞ্চুরিয়ান আজম খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৫২ বার

এবারের বিপিএলে প্রথম কয়েকটি ম্যাচ হয়েছে বেশ ম্যাড়মেড়ে। লো স্কোরিং খেলাগুলোয় প্রতিযোগিতাও হয়নি খুব একটা। তবে চতুর্থ ম্যাচ থেকে রানের দেখা পাচ্ছেন ব্যাটাররা। ষষ্ঠ ম্যাচে এসে গেল আসরের প্রথম সেঞ্চুরিও।প্রথমবারের মতো বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে এসে নিজের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করেছেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার আজম খান। তিনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার মইন খানের ছেলে। 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে খুলনা টাইগার্স। শুরু থেকেই স্ট্রাগল করে এগোতে থাকা খুলনা প্রথম ৪ ওভারে করে মোটে ১২ রান। এরপর আজম খান এসে চিত্রপট বদলে দেন। একাই করেন দলের সিংহভাগ রান। ব্যাট হাতে দাপট দেখিয়ে তুলে নেন সেঞ্চুরি। তার শতকে নির্ধারিত ২০ ওভার শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৭৮।ছয় মেরে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে পৌঁছান আজম খান। ৫৮ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংসে ছয় মেরেছেন ৮টি। চারের মারও কম ছিল না, ৯ বার বাউন্ডারি ছাড়া করেছেন চট্টগ্রামের বোলারদের। খুলনার শুরুটা অবশ্য আজ ভালো হয়নি। দলীয় ৫ রানে শারজীল খানের উইকেট হারায় দলটি। ৭ রানের ব্যবধানে অভিষিক্ত হাবিবুর রহমান সোহান ফেরেন ৬ রান করে। ৪ ওভারে রান আসে মোটে ১২।

পঞ্চম ওভার থেকেই চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হন আজম খান। সে ওভারে এক চার ও এক ছয়ে নিজের আগমনী বার্তা জানান দেন। এরপর একে একে চট্টগ্রামের সব বোলারদেরই তুলোধুনো করেন ডানহাতি এ ব্যাটার। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবশ্য ভালোই সঙ্গ দিয়েছেন আজমকে। দুজনে মিলে গড়েন ৯২ রানের জুটি। ৩৭ বলে ৪০ রান করে ভিভাসকান্তের বলে আউট হন তামিম। তবে লড়াই ছাড়েননি আজম। শেষ পর্যন্ত ব্যাটিং করে দলকে নিয়ে যান বড় সংগ্রহের দিকে। খুলনার ইনিংসের শেষদিকে ৭ বলে ১০ রানের ইনিংস খেলেছেন সাব্বির রহমান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories