রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

হৃদয়ের ব্যাটে ঝড়, সিলেটের টানা তৃতীয় জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৮ বার

আগের ম্যাচের মতো আজও ব্যাট হাতে ঝড় তোলেন সিলেটের তরুণ তুর্কি তৌহিদ হৃদয় ও জাকির হাসান। অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি জাকির। আউট হয়েছেন ১০ বলে ২০ রানের ইনিংস খেলেই। তবে আবারও আগ্রাসী ব্যাটি করেন হৃদয়। আদায় করেন টানা দ্বিতীয় ফিফটি। তার ৫৬ রানের ইনিংসে ভর করেই টানা তৃতীয় জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে সিলেট স্ট্রাইকার্স। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেওয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফির দল।দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করা তৌহিদ হৃদয় হন ম্যাচ সেরা। তার ৩৭ বলের মারকুটে ইনিংসে ছিলো ৪টি ছক্কার সঙ্গে ৩টি চারের মার। এ ছাড়া শান্ত ১৯ বলে ২০ ও মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ২৫ বলে ২৮ রানের ইনিংস খেলে।কুমিল্লার হয়ে মোহাম্মদ নবি ও খুশদিল শাহ ২টি করে উইকেট লাভ করেন।মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে কুমিল্লার ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ বলে ৫৭ রান করেন জাকের আলী।এ ছাড়া ডেয়িড মালান ৩৭ ও সৈকত আলী ২০ রান করেন। সিলেটের পেরেরা-আমির ২টি করে ও মাশরাফি-ওয়াসিম ১টি করে উইকেট নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories