মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

শাস্তি পেলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৬ বার

কাতার বিশ্বকাপ দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন ২১ বছর বয়সী এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার হয়ে শিরোপা জিতেছেন।  বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর জন্য হুড়োহুড়ি শুরু করেছে ক্লাবগুলো। শিরোপা জিতে এনজো দেশে গিয়ে উদযাপন করেছেন। 

কিন্তু অনুমতি না নিয়ে ফের নববর্ষের সময় দেশে ফিরে শাস্তি পেয়েছেন এনজো।

জাতীয় দলের পাশাপাশি পর্তুগালের বেনফিকায় খেলেন এনজো। তবে শুক্রবার রাতে পোর্তিমোনেন্সের বিপক্ষে তাকে মাঠে নামানো হয়নি। এমনকি বেঞ্চেও ছিলেন না। বেনফিকার কোচ রজার শ্মিট বলেছেন, এনজো যা করেছেন তা ঠিক করেননি।

বেনফিকার কোচ রজার শ্মিট বলেছেন, ‘এনজোর আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি ছিল না। সে দুটি ট্রেনিং সেশন মিস করেছে। এটা মেনে নেওয়া যায় না। এনজো ফার্নান্দেজ যা করেছে, তা ঠিক নয়। এ কারণেই আজ সে এ ম্যাচে নেই। এখন তার সবকিছু পরিষ্কার। আমার বলতে ভালো লাগছে যে আগামীকাল (আজ) সে আমাদের সঙ্গে অনুশীলন করবে। সে এমন একজন খেলোয়াড়, শিরোপা জয়ের জন্য যাকে আমাদের খুব দরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories