মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

ডিসেম্বরে এলো রেকর্ড রপ্তানি আয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৬০ বার

গত ডিসেম্বর মাসে পণ্য রপ্তানি থেকে রেকর্ড আয় করেছে বাংলাদেশ। এ মাসে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে, যা এক মাসের সর্বোচ্চ রপ্তানি আয়।এর আগে ২০২১ সালের ডিসেম্বরেও ৪৯০ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। এ বছর নভেম্বরে প্রথমবারের মত এক মাসের রপ্তানি আয় ৫০০ কোটির ঘর ছাড়ায়। এই হিসাবে ২০২২ সালের ডিসেম্বরে রপ্তানি আয় আগের বছরের একই মাসের চেয়ে ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

ডিসেম্বরে ৫৪২ কোটি ১০ লাখ ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার। তাতে রপ্তানির অর্জন লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ০৩ শতাংশ পিছিয়ে থাকল।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সোমবার (২ জানুয়ারি) হালনাগাদ যে রপ্তানি তথ্য প্রকাশ করেছে, সেখানে দেখা যায়, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে মোট ২ হাজার ৭৩১ কোটি ১২ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি।পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম গণমাধ্যমকে বলেন, ‘গত দুই মাসে রপ্তানির জন্য ক্রয়াদেশ কম থাকার পরও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ রপ্তানি হয়েছে।’ এটা শিল্প মালিকদের আশার আলো দেখাচ্ছে বলে জানান তিনি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories