মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

১২ হলুদ কার্ড ও ২ লাল কার্ডের ম্যাচে রিয়ালকে টপকে শীর্ষে বার্সেলোনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫৯ বার

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের ম্যাচের কথা কী মনে আছে সবার? অবশ্য সে ম্যাচটি ভুলে যাওয়ার কথা না ফুটবলপ্রেমীদের। কেননা ম্যাচটিতে যে হলুদ কার্ডের বন্যা বসিয়েছিলেন স্প্যানিশ রেফারি অ্যান্তোনিও মাতেও লাহোজ। ১৮টি হলুদ কার্ডের সঙ্গে ছিল একটি লাল কার্ডও।এবার লা লিগায় বার্সেলোনা ও এস্পানিওলের ম্যাচে সেই একই কাণ্ডের জন্মদিলেন মাতেও লাহোজ। এদিন দেখালেন ১২ হলুদ কার্ড ও ২টি লাল কার্ড। যদিও লাল কার্ড দেখিয়েছিলেন মোট তিনটি। এর মধ্যে একটি ভিএআরের কারণে বাতিল করা হয়।

কার্ড বন্যার ম্যাচে এস্পানিওলের বিপক্ষে জয় নিয়ে আর মাঠ ছাড়তে পারেনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। শেষ মুহূর্তে বিতর্কিত পেনাল্টিতে গোল করে ম্যাচে সমতা ফেরায় এস্পানিওল।ম্যাচের সপ্তম মিনিটেই আন্দ্রেস ক্রিস্টেনশনের অ্যাসিস্ট থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন মার্কোস আলোনসো। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। ৭২ মিনিট পর্যন্ত ম্যাচটি ঠিকঠাক মতোই চলছিল। কিন্তু ৭৩তম মিনিটে এক পেনাল্টিকে কেন্দ্র করে পাল্টে যায় সব। দুই দলের বেঞ্চের খেলোয়াড়দেরও হলুদ কার্ড দেখান রেফারি। বাদ যাননি বার্সেলোনা কোচও!

অবশ্য ম্যাচের শুরুতেই একটা বিতর্ক বেঁধে যায় এস্পানিওলের সঙ্গে বার্সেলোনার। কারণ বার্সার মূল একাদশে যে ছিলেন রবার্ট লেভানদোভস্কি। বিশ্বকাপের আগে সবশেষ ম্যাচে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়েছিলেন লেভা। এরপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয় তাকে। কিন্তু এস্পানিওল ম্যাচের আগ মুহূর্তে তার নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেয়া হয়।ম্যাচের ৭৮তম মিনিটে লাহোজ লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন লা লিগায় নিজের তিনশতম ম্যাচ খেলা জর্দি আলবাকে এবং ৮০ মিনিটে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস সৌজা। ৮৩ মিনিটে এস্পানিওলের লিয়ান্দ্রো ক্যাবরেরাকেও লাল কার্ড দেখান রেফারি। তবে ভিএআরের কল্যাণে বেঁচে যান তিনি।ম্যাচ ১-১ গোলে ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। তবে ২টি পয়েন্ট হারাতে হলো তাদের। এখন রিয়ালের সমান পয়েন্ট বার্সার। ১৫ ম্যাচ শেষে দুই দলের পয়েন্টই ৩৮ করে। যদিও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষেই থাকলো বার্সা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories