শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

এবার কাঁচির নিচে শাহরুখ-দীপিকার ‘পাঠান’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৮৮ বার

সম্প্রতি মুক্তি প্রকাশ পায় শাহরুখ খান ও দীপিকা পাডকোনের আসন্ন সিনেমা ‘পাঠান’-এর গান ‘বেশরম রং’। গানটিতে দীপিকার পোশাক নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। এবার এরই জেরে সেন্সরের কাঁচির নিচে পড়েছে সিনেমাটি।এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি সিনেমাটি শংসাপত্রের জন্য সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে (সিবিএফসি) জমা দেয়া হয়েছিল। বোর্ড নির্মাতাদের সিনেমাটির গানে কিছু পরিবর্তন করে একটি সংশোধিত সংস্করণ জমা দিতে বলেছে।

বিষয়টি নিয়ে সিবিএফসি চেয়ারপার্সন প্রসূন যোশি বলেন, ‘পাঠান সিবিএফসি নির্দেশিকা অনুসারে যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেছে। কমিটি গানগুলোসহ চলচ্চিত্রে কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছে এবং প্রেক্ষাগৃহে মুক্তির আগে সংশোধিত সংস্করণ জমা দেয়ার জন্য নির্মাতাদের নির্দেশনা দিয়েছে।’তিনি আরও বলেন, ‘সিবিএফসি সর্বদা সৃজনশীল অভিব্যক্তি ও দর্শকদের সংবেদনশীলতার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা বিশ্বাস করি যে সব স্টেকহোল্ডারদের মধ্যে অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে পেতে পারি।’গত ১২ ডিসেম্বর প্রকাশ পায় পাঠান-এর ‘বেশরম রং’ গানটি। এরপর ব্যাপক প্রশংসার পাশাপাশি গানটি নিয়ে শুধু হয় কিছু বিতর্ক। গানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি তোলেন ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। গানটি সংধোশন করা না হলে মধ্যপ্রদেশে সিনেমাটি নিষিদ্ধের হুমকিও দেন তিনি।মন্ত্রীর বক্তব্যের পরে মধ্যপ্রদেশের ইন্দোরে গানটি নিয়ে বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠন বীর শিবাজি গ্রুপের কর্মীরা। শাহরুখ-দীপিকার কুশপুত্তলিকাও পোড়ায় তারা।শাহরুখ-দীপিকা ছাড়াও সিদ্ধার্থ আনন্দের পরিচালিত পাঠান-এ গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। ২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পাঠান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories