শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫৭ বছরে সালমান ॥ বাবা হতে আপত্তি নেই সালমানের, সন্তানের মা কে হবেন ?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৮১ বার

জীবনের ৫৭তম বসন্ত উপভোগ করছেন বলিউডের ‘চিরকুমার’ সালমান খান।  আজ ২৭ জানুয়ারি, মঙ্গলবার, তাঁর জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন বলিউড সতীর্থরা। ‘ভাইজান’-এর জীবনে আসবেন কি নতুন নায়িকা? তা নিয়ে ফের জল্পনায় অনুরাগীরা। সালমান অবশ্য বাবা হতে আগ্রহী। সে কথা আগেও জানিয়েছেন। শুধু স্পষ্ট করে দেন, কোনও মহিলাকে জীবনসঙ্গিনী হিসাবে চান না।সালমান যে শিশুদের ভালবাসেন তা বিভিন্ন সময়ে বোঝা গিয়েছে। বোন অর্পিতা খানের দুই ছেলেমেয়ে আহিল এবং আয়াত তাঁর চোখের মণি। তাঁর অভিনীত ছবিতেও শিশুশিল্পীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেন অনায়াসে। বাচ্চারাও ‘সাল্লু আঙ্কল’কে ভালবেসে ফেলে। চলতি বছর সালমানের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ‘আল্লা দুহাই হ্যায়’ এবং ‘রেস ৩’-এর গানে বাচ্চাদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাঁকে।

সালমানের মতে শিশুরা পবিত্র। তাঁর জীবনও শিশুদের সাহচর্যে ভরে উঠুক, চান নায়ক। কিন্তু উপায় কী? বিয়ে তো করতেই চান না। এ দিকে বাবা হওয়ার শখ ষোলো আনা! এক সাক্ষাৎকারে হাসতে হাসতে বলেন, “আমি সন্তান চাই। কিন্তু সন্তান থাকলে মা-ও তো থাকবে! আমি কোনও মা চাই না। এ দিকে মায়েদের দেখাশোনা করার মানুষ প্রয়োজন হয়। তাই আমি একটা গোটা গ্রামের দায়িত্ব নিয়েছি। সবার জন্যই ভাল হল এতে। আমারও সন্তানের অভাব নেই, মায়েরাও একা নন আর।” ‘সিঙ্গল ফাদার’ হতে চান কি? তা অবশ্য জানা যায়নি।উল্লেখ্য, বহু সম্পর্কে থেকেছেন সালমান খান। ১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল অবধি প্রেম করেছেন অভিনেত্রী সোমি আলির সঙ্গে। কানাঘুষো শোনা যায়, আরও অনেক অভিনেত্রী তাঁর কাছাকাছি এসেছিলেন। তালিকায় নাম রয়েছে মডেল-তারকা সঙ্গীতা বিজলানি, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এবং ক্যাটরিনা কাইফের। এর পর নাম জড়িয়েছিল শেহনাজ গিলের সঙ্গে। বলিউডে তাঁর অভিষেক হয়েছে সালমানের জন্যই। বর্তমানে মডেল-তারকা লুলিয়া ভন্তুরের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories