শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাকে দেখতে যাওয়ার অনুমতি পাননি জ্যাকলিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫০ বার

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম রয়েছে। কয়েক দিন আগে এ মামলায় জামিন পেয়েছেন তিনি। অসুস্থ মাকে দেখতে বাহরাইনে যেতে চাই— আদালতের কাছে এমন আবেদন করেন জ্যাকলিন। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আপত্তির মুখে এ আবেদন নাকচ করে দেন আদালত।হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিল্লির একটি আদালতে এ মামলার শুনানি হয়। আদালতে শুনানি চলাকালীন জ্যাকলিনের আইনজীবী আদালতকে জানান, অভিনেত্রীর মা ২০২১ সালের ডিসেম্বরে স্ট্রোক করেন। তার পর থেকে গুরুতর অসুস্থ তিনি। মানবিকতার খাতিরে জ্যাকলিনের বাহরাইন ভ্রমণের আবেদন মঞ্জুর করা হোক। এ আবেদনের বিরোধিতা করে ইডি।

এ সময় অতিরিক্ত দায়রা জজ শৈলেন্দ্র মালিক বলেন, ‘আমি বুঝতে পারছি আপনি আপনার মায়ের সঙ্গে দেখা করতে চান। আমরা বাবা-মায়ের প্রতি খুব আবেগপ্রবণ। কিন্তু মামলা এখন খুবই গুরুতর পর্যায়ে রয়েছে।’   বিচারকের এ বক্তেব্যের পর জ্যাকলিনের আইনজীবী আদালতকে জানান, এ মামলার পরবর্তী শুনানি ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। জ্যাকলিন যেকোনো মূল্যে ৫ জানুয়ারির মধ্যে ভারতে ফিরে আসবেন। পাশাপাশি জ্যাকলিন এই মামলার ১০ নম্বর আসামি। ৬ জানুয়ারি সুকেশ চন্দ্রশেখরকে কাঠগড়ায় তোলা হবে, জ্যাকলিনের নম্বর আসতে সময় লাগবে। কিন্তু তাতেও আদালতের মন গলেনি।২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তলব করে জ্যাকলিনকে। এ মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ— প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে লাভবান হয়েছেন এই নায়িকা। প্রায় ১০ কোটি রুপি আত্মসাৎ করেছেন তিনি। যদিও এর মধ্যে থেকে ৭ কোটি রুপির সম্পদ ইতোমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories