শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ব্রিটিশ অভিনেত্রী রুথ ম্যাডক আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৬১ বার

ব্রিটিশ অভিনেত্রী রুথ ম্যাডক আর নেই। বিবিসি সিটকম ‘হাই-ডি-হাই’তে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।অভিনেত্রীর এজেন্ট ও প্রতিভা অন্বেষণ সংস্থা ‘বেলফিল্ড অ্যান্ড ওয়ার্ড লিমিটেড’-এর ফিল বেলফিল্ড অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘এটি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় রুথ ম্যাডোক আর নেই। তিনি অসামান্য এক প্রতিভা ছিলেন।’বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে অভিনেত্রী সপ্তাহের শুরুতে পড়ে গিয়ে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের পরে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে মারা যান তিনি।ম্যাডক বিবিসি ওয়ান সিটকমে ‘হাই-ডি-হাই’তে অভিনয়ের মাধ্যমে দারুণ জনপ্রিয়তা লাভ করে। শোটি ১৯৮০ থেকে আট বছর ধরে চলেছে। ‘ফিডলার অন দ্য রুফ’এবং ‘জিপসি’র মতো থিয়েটার এবং মিউজিক্যাল ভূমিকাতে অভিনয় করেও নিজের উজ্জ্বল ছাপ রেখেছেন অভিনেত্রী। তিনি গানের জন্যও পরিচিতি লাভ করেছিলেন।১৯৪৩ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন ম্যাডক। সোয়ানসির কাছে লানসামলেটে বেড়ে ওঠেন তিনি। রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্ট (রাডা) তে প্রশিক্ষণ গ্রহণ করেন ম্যাডক। ১৯৭১ সালের মিউজিক্যাল ‘ফিডলার অন দ্য রুফ’-এর চলচ্চিত্রে ফ্রুমা সারাহ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন অভিনেত্রী। এরপর আন্ডার মিল্ক উড, দ্য প্রিন্স এন্ড দ্য পাপার, ভেরি অ্যানি মেরি, জার্নি ম্যান চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।টিভি নাটকের মধ্যে ‘হাই-ডি-হাই’তার সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় কাজ। এছাড়া দ্য অ্যাডভেঞ্চার গেইম, লিটল ব্রেইন, ডক্টরসও, বেনিডর্ম এর মতো নাটকেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।
খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories