শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অভিনেত্রী মাকে বেসবলের ব্যাট দিয়ে পিটিয়ে মারল ছেলে!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ বার

নিজের ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন ভারতীয় সিরিয়ালের জনপ্রিয় মুখ বীনা কাপুর। সম্পদ নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটায় তার ছেলে শচীন কাপুর।এই ঘটনায় জুহু পুলিশ শচীনকে এবং কাজের সাহায্যকারী ছটু লালু কুমার মন্ডলকে গ্রেপ্তার করেছে। বিষয়টি জানাজানি হওয়ায় চাঞ্চল্য বিরাজ করছে ভারতীয় বিনোদন জগৎজুড়ে।

বীনার মৃত্যুর সংবাদ সবার সামনে আনেন তার সহঅভিনেত্রী নীলু কোহলি। তারা একসঙ্গে একাধিক কাজ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর সংবাদটি চাউর হয়।ভারতীয় গণমাধ্যম জি নিউজ, আনন্দবাজার, হিন্দুস্তাম টাইমস বাংলাসহ অনেক গণমাধ্যম বীনার মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে।তারা পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, বীনার ছোট ছেলে শচীন সম্পদের জন্য মায়ের সঙ্গে বিবাদে জড়ায়। একপর্যায়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে মায়ের মাথায় বেসবলের ব্যাট দিয়ে আঘাত করেন। এরপর মৃত্যু নিশ্চিতের জন্য মুহর্মুহু আঘাত করেন।ঘটনা ধামাচাপা দিতে বীনার লাশ নিজ বাড়ি থেকে ৯০ কিলোমিটার দূরে একটি জঙ্গলের মাথেরান নদীতে ফেলে আসেন শচীন। তবে ঘটনাটি ঘটে মুম্বাইয়ের জুহুর নিজ বাসভবনে।পুলিশের জেরার মুখে বীনার ছেলে শচীন এবং সাহায্যকারী ছটু লালু কুমার মন্ডল অপরাধের কথা স্বীকার করেন। শচীন জানান, ১২ কোটির একটি সম্পত্তি নিয়ে ঝামেলা শুরুর পর মাথা গরমের বশে মাকে খুন করে বসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories