শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ধর্ষণের দায়ে কানাডীয় পপ তারকার ১৩ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৬০ বার

কানাডীয় পপ তারকা ক্রিস উকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার (২৫ নভেম্বর) বেইজিংয়ের একটি আদালত উ-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেন। বছর খানেক আগে উকে গ্রেপ্তার করে চীন।গত বছর এক শিক্ষার্থীর সঙ্গে ডেট রেপ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার আগে আরও ২৪ জন নারী তার বিরুদ্ধে কথা বলেন।

চীনের আদালত বলছে, তাকে নির্বাসিত করা হবে। কিন্তু চীনের আইন অনুযায়ী কোনো অপরাধীর অপরাধের সাজা প্রদানের পর নির্বাসিত করা হয়।বেইজিংয়ের চাওয়ং জেলার আদালত বলছে, ২০২০ সালে নিজ বাড়িতে ৩ নারীকে ধর্ষণ করেন পপ তারকা ক্রিস উ। আদালত আরও বলেন, প্রকাশ্যে অশ্লীল কাজ করায় তার আরও এক বছর ১০ মাস সাজা হবে।তাকে অভিযুক্ত করা প্রথম ব্যক্তি ছিলেন ছাত্রী ডু মেইঝু, যিনি গত বছর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, তিনি উ এর সাথে দুই বছর আগে দেখা করেছিলেন। তখন তার বয়স ছিলো ১৭ বছর।ওই ছাত্রী বলেন, তার বাড়িতে আয়োজিত এক পার্টিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে সে আমাকে মদ পান করার জন্য জোর করে। পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমি তার বেডে। তবে ওই ছাত্রীর অভিযোগ অস্বীকার করেছেন ক্রিস উ। খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories