শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪০০ কোটির ক্লাবে ‘কানতারা’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৫১ বার

এই বছরটা যেন দক্ষিণের সিনেমার। বছরজুড়েই ছিল বক্স অফিসে তাদের আধিপত্য। ‘পুষ্পা’, ‘কেজিএফ ২ ’, ‘বিক্রম’ ও ‘আরআরআর’-এর সাফল্যের গল্প সেখানে এখনো থামেনি, এর মধ্যেই কন্নড় ব্লকবাস্টার ছবি ‘কানতারা’ গত দুই মাস ধরে বক্স অফিসে একটানা রাজত্ব করছে। কন্নড় ফিল্ম ‘কানতারা’-এর গল্প ও এর ভিজ্যুয়ালের কারণে সারা বিশ্বে এখনো প্রশংসা পেয়েই যাচ্ছে। প্রশংসার পাশাপাশি আয়ের দিক দিয়েও নতুন মাইলফলক তৈরি করেছে ছবিটি। ঋষভ শেঠির ছবিটি সারা বিশ্ব থেকে এখন পর্যন্ত আয় ৪০০ কোটি রুপি। যেখানে ইদানীং সিনেমাগুলো দুই বা তিন সপ্তাহের বেশি প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখতে পারে না, সেখানে ‘কানতারা’ একটানা দুই মাস ধরে প্রেক্ষাগৃহে দর্শকদের মুগ্ধ করেই চলেছে। ছবিটি মুক্তির দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বক্স অফিসে ‘কানতারা’র ঝড় যেন থামছেই না। সর্বশেষ হিসাব অনুযায়ী ছবিটির বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি রুপির অঙ্ক ছুঁয়েছে। 

‘কানতারা’র আয় সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শের মতে, ছবিটির বিশ্বব্যাপী মোট সংগ্রহ ৪০০.৯০ কোটি রুপি। ছবিটির সর্বোচ্চ সংগ্রহ কর্ণাটকে, তারপর অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। সমগ্র ভারতে ‘কানতারা’র এখন পর্যন্ত আয় ৩৫৬.৪০ কোটি রুপি। আর ভারতের বাইরে এর আয় ৪৪.৫০ কোটি রুপি। একই সঙ্গে উত্তর ভারতে কানতারার সংগ্রহ কয়েক দিনের মধ্যে ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে তরুণ আদর্শ জানান। ঋষভ শেঠির ‘কানতারা’ দেখে মুগ্ধ হয়েছেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কানতারা’র প্রশংসা করেছেন তিনি। ঋষভ শেঠিকে ব্যক্তিগতভাবে তাঁর বাড়িতেও আমন্ত্রণ জানিয়েছিলেন। গুণী এই অভিনেতা ঋষভের জন্য একটি দামি উপহারও পাঠিয়েছিলেন।  

কানতারা’ সিনেমাটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস। চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেন প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories