শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাহুলের সঙ্গে সুনীলকন্যার বিয়ে কবে ?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৬০ বার

রাহুল। তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন-আলোচনা থেমে নেই। সামাজিক মাধ্যমে তাঁদের প্রায়ই যুগল ছবি দেখা যায়। এবার খবর, ২০২৩ সালের জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা।পিঙ্কভিলার বরাতে বলিউড বাবলের খবর, জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠির খানদালা বাংলোবাড়িতে ২০২৩ সালের জানুয়ারিতে সাতপাকে বাঁধা পড়ছেন আথিয়া শেঠি ও কে এল রাহুল। এরই মধ্যে নাকি প্রস্তুতি শুরু হয়ে গেছে।

খবর বলছে, একজন সুপরিচিত ওয়েডিং প্ল্যানার সব আয়োজন দেখভাল করবেন এবং তাঁদের টিম এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। যদিও বিয়ের দিনক্ষণ এখনও প্রকাশ করা হয়নি, তবে তা নাকি নিশ্চিত জানুয়ারিতেই হবে। আর এ যুগল ট্র্যাডিশনাল ওয়েডিংয়ের জন্য অপেক্ষা করছেন।

সম্প্রতি এক আয়োজনে আথিয়ার বাবা সুনীল শেঠিকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, কবে কন্যার বিয়ে হচ্ছে। উত্তরে সুনীল বলেন, জলদি হবে।চলতি বছরের এপ্রিলে পিঙ্কভিলা বিশেষ প্রতিবেদনে বলেছিল, এ বছরই আথিয়া-রাহুল বিয়ে করছেন। এবার তারা বলছে, নতুন বছরের জানুয়ারিতে।

সে সময় পিঙ্কভিলা প্রতিবেদনে বলেছিল, ভারতীয় ক্রিকেটার ও বলিউড অভিনেত্রী দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ে করবেন। শেঠি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আথিয়া ও কে এল রাহুলের পরিবারের মধ্যে খুব ভালো বন্ধন রয়েছে।

ম্যাঙ্গালোরের মুলকিতে টুলু-বলা পরিবারে সুনীল শেঠির জন্ম। তিনি দক্ষিণ ভারতীয়। সুনীলের হবু মেয়েজামাইও ম্যাঙ্গালোরের। তাই আথিয়া-রাহুলের বিয়ে হবে দক্ষিণ ভারতীয় রীতিতে। আথিয়া ও রাহুলকে প্রায়ই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায়। এমনকি ছুটির দিনগুলোতেও তাঁরা পাশাপাশি থাকেন।২০২০ সালে রাহুলের সঙ্গে মেয়ে আথিয়ার প্রেমের ব্যাপারে জানতে চাওয়া হয় সুনীলের কাছে। আর এতে বেশ ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখান সুনীল। তিনি বলেছিলেন, ‘আমি তো প্রেম করছি না। মিডিয়ার উচিত এ ব্যাপারে আথিয়াকে জিজ্ঞেস করা। আর এটি যদি সত্যি হয়, তাহলে গণমাধ্যম এসে আমাকে বলুক। এরপর আমরা এ ব্যাপারে কথা বলব। কিন্তু তুমি যদি না জানো, তাহলে আমাকে কীভাবে প্রশ্ন করো?’এখন দেখা যাক, বিয়ের খবর সঠিক হয় কি না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories