শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জন্মদিনে শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেল বুবলী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫৩ বার

ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। বর্তমানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এ ছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।রোববার (২০ নভেম্বর) চিত্রনায়িকা বুবলীর ছিল জন্মদিন। নিজের জন্মদিনটা কেমন করে কাটালেন তা জানতে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে তেমন কোনো আয়োজন হয়নি এবারের জন্মদিনে। দিনটিতে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। কারণ তিনি চাননি পরিচালকের আর্থিক ক্ষতি হোক।

এ প্রসঙ্গে বুবলী বলেন, এখন আমার ডেট দেওয়া ছিল “জসিম উদ্দিনের ‘মায়া’ ছবির শুটিংয়ে। বর্তমাসে আছি উত্তরার একটি শুটিং হাউজে। আগে থেকেই শিডিউল দেওয়া। জন্মদিনের কারণে পরিবর্তন করিনি। কারণ, শিডিউল দিয়েও একটা দিন কাজ না করলে পরিচালকের অনেক ক্ষতি হতো। তাই কারও ক্ষতি করতে চাই না।”এই সূত্র ধরেই তার কাছে জানতে চাওয়া হয় এবারের জন্মদিনে শাকিব খান কি উপহার দিলেন? প্রশ্নের উত্তরে কিছুটা হেসে তিনি জানালেন, “দেখুন ভাই, সে (শাকিব খান) নিজের জন্মদিন নিয়েই তেমন একটা এক্সাইটেড থাকে না। ওভাবে আয়োজন করে পালনও করে না। আমার জন্মদিন উপলক্ষে সে একদিন আগেই উইশ করেছে। এছাড়া গত সপ্তাহে আমাকে সে উপহার দিয়েছে। আমি আগে থেকে জানতাম কি ছিল সেই উপহার। আমি খুলে দেখিনি পরে যখন খুলে দেখলাম সেটা ছিল ডায়মন্ডের নাকফুল।”প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর। গত ৩০ সেপ্টেম্বর ছেলের ছবি পোস্ট করে সন্তান জন্মের খবর জানান তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories