শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হীরা দিয়ে বাড়ির নেমপ্লেট লেখালেন কিং খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার

সুপারস্টার শাহরুখ খান। তাকে বলা হয় ‘বলিউড বাদশা’। আর তার জীবনযাপনও বাদশাহী। বাড়ির নেমপ্লেটের জন্য লাখ লাখ টাকা খরচ করেনে তিনি।চলতি বছরের শুরুর দিকে ২৫ লাখ রুপি ব্যয়ে নেমপ্লেট বদলেছিলেন এই নায়ক। কয়েক মাসের ব্যবধানে ফের বদলে ফেললেন শাহরুখের মান্নাতের বাড়ির নেমপ্লেট। এটি হীরা দিয়ে তৈরি করেছেন। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

দেশ-বিদেশে শাহরুখ খানের কোটি কোটি ভক্ত। তার ভক্তদের অফিশিয়াল একটি ফ্যান ক্লাব রয়েছে। এ ফ্যান ক্লাবের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট নতুন নেমপ্লেটের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, শাহরুখের মান্নাতের বাড়ির নতুন নেমপ্লেটটি হীরা দিয়ে তৈরি করা হয়েছে। শাহরুখ খানের বাড়ির নতুন নেমপ্লেটের ছবি এখন অন্তর্জালে ভাইরাল।জানা যায়, ১৯৯৭ সালে ‘ইয়েস বস’ সিনেমার শুটিং করছিলেন শাহরুখ। তখন সমুদ্র তীরবর্তী এই বাংলোটি তার পছন্দ হয়। সেই সময় এটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। বাংলোর মালিক ছিলেন এক গুজরাটি ব্যক্তি। পরবর্তী সময়ে তার কাছ থেকে এটি কিনে নেন শাহরুখ খান।তবে খুব সহজে তিনি বাংলোটি পেয়েছেন তা কিন্তু নয়। শুরুতে এটি বিক্রি করতে রাজি ছিলেন না এর মালিক। ২০০১ সালে বাংলোটি কেনেন শাহরুখ। প্রথমে এর নাম দিতে চেয়েছিলেন জান্নাত। কিন্তু ২০০৫ সালে বাড়ির নাম ‘মান্নাত’ রাখেন শাহরুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories