শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্জেন্টিনা ফাইনালে গেলে গরু-খাসি খাওয়াবেন অভিনেত্রী নূতন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪০ বার

আরো একবার বিশ্বমঞ্চে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। যে কোনো মূল্যে দীর্ঘ শিরোপা খরা কাটাতে চায় দলটি। মেসির হাতে একটি বিশ্বকাপ দেখতে চায় বিশ্বের কোটি ফুটবল অনুরাগী। বাংলাদেশেও বইছে বিশ্বকাপের জোয়ার।
প্রিয় দলের খোঁজ খবর রাখছেন ঢালিউডের তারকারাও। তাদের মধ্যে আর সবার থেকে একটু এগিয়েই এক সময়ের জনপ্রিয় নায়িকা নূতন।  

তিনিও এ বিশ্বকাপে সমর্থন দিচ্ছেন আর্জেন্টিনাকে। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা ফাইনালে গেলে সমর্থকদের গরু-খাসি খাওয়াবেন তিনি।

বিশ্বকাপ ফুটবলের উৎসবে সামিল হয়ে ভক্তদের উদ্দেশ্যে স্ট্যাটাস দিয়ে নূতন বলেন, তার প্রিয় দল মেসির আর্জেন্টিনা। বেশকিছু ছবির সঙ্গে মজা করেই একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন ‘রাজমহল’ সিনেমার নায়িকা। সেখানে তিনি ঘোষণা দেন, এবার আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে গেলে ভক্ত-অনুরাগীদের গরু ও খাসি খাওয়াবেন।  নূতন লেখেন, ‌‘হিসাব-সালিশ সব মানি শুধু আর্জেন্টিনা আমার। আমার গ্যাংরা সব প্রস্তুত। এবার আর্জেন্টিনা ফাইনালে গেলে সেদিন এফডিসি আর শিল্পকলাতে গরু-খাসি কেটে খাওয়াব। আর ফ্রি জার্সি উপহার দেব। ’ তিনি আরো যোগ করেন, ‘যদিও আমি জানি আর্জেন্টিনা এবার কাপ নেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories