বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

গাজীপুরে বস্তায় পাওয়া গেল ৫টি কঙ্কাল

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১২৫ বার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় বস্তায় ভরা অবস্থায় পাঁচটি কঙ্কাল পাওয়া গেছে। সোমবার সকালে পড়ে থাকা বস্তা খুলে কঙ্কালগুলো দেখতে পান স্থানীয় লোকজন।

স্থানীয় কয়েকজন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ওই এলাকার পারিবারিক একটি কবরস্থানের বেশ কয়েকটি কবর খোঁড়া হয়। সেখান থেকে চোর কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পাশে একটি কবরস্থানে বস্তাভর্তি অবস্থায় ফেলে যান। আজ সকালে কবরস্থানে বস্তা পড়ে থাকতে দেখে সেটি খুলে ভেতরে কঙ্কাল দেখতে পান লোকজন।

গতকাল রোববার রাতে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পাশে মো. রাজিব নামের একজনের মোটরসাইকেল চুরির চেষ্টা হয়। ঘরের তালা কেটে মোটরসাইকেল নেওয়ার সময় বাড়ির লোকজন টের পাওয়ায় মোটরসাইকেলটি রেখে পালিয়ে যায় চোর। স্থানীয় লোকজনের ধারণা, মোটরসাইকেল চুরির ঘটনায় লোকজনের চিৎকারে চোরের দল কঙ্কাল ফেলে চলে গেছে।

ওই এলাকার মো. নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে, সেখানে আ. গফুর খাঁ, ছিরফত খাঁ, মেহেরুনেছা, হাসেম খাঁ, রমু খাঁ ও জয়নব বিবির কবর আছে। বস্তাভর্তি কঙ্কাল পাওয়ার পর আশপাশের কবরস্থানগুলোতে খোঁজ নেওয়া হয়। পরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার অদূরে পারিবারিক কবরস্থানে পাঁচটি কবর খোঁড়া থাকতে দেখা যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন আজ দুপুর পৌনে ১২টার দিকে সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমাদের কেউ জানাননি। আমরা খোঁজ নেব।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories