শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রথম দিনেই ‘দৃশ্যম ২’-এর আয় ১৫ কোটি, রাতের শো বাড়াল মাল্টিপ্লেক্স

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪৮ বার

রিমেক হওয়া সত্ত্বেও কোনও বলিউড ছবি নিয়ে হইচই অনেক দিন পর। প্রথম দিনেই বক্স অফিস জমজমাট। অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ২’ ঝুলিতে ভরল ১৫ কোটি ৩৮ লক্ষ টাকা। ১৮ নভেম্ভর মুক্তি পেয়েছে অভিষেক পাঠক পরিচালিত এই অপরাধমূলক থ্রিলার। প্রথম দিন প্রেক্ষাগৃহে এসেই মোহিত দর্শক। ইতিমধ্যেই বিপুল প্রশংসা পেয়েছে ‘দৃশ্যম ২’।চিত্রনাট্য টানটান। সেই সঙ্গে অজয় দেবগন পর্দায় একাই একশো। বিজয় সালগাঁওকরের চরিত্রে তাঁকে ‘রত্ন’ বলেই মনে করছেন অনুরাগীরা। আইনের ফাঁক গলে পুলিশের প্রতিটা চালে পাল্টা চাল দেয় বিজয়। সেই ভূমিকায় অজয়ের অভিনয়ই এ ছবির মূল আকর্ষণ। টিকিটের এত চাহিদা যে, কুলিয়ে উঠতে পারছে না প্রেক্ষাগৃহগুলি। মাল্টিপ্লেক্সগুলি মাঝরাতেও শো রাখতে বাধ্য হচ্ছে। সবাই দেখতে চাইছেন ‘দৃশ্যম ২’। এ ভাবে যদি চলে তা হলে বড়সড় লভ্যাংশ রাখতে পারে এই ছবি, এমনই অনুমান চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের।

যে দৃশ্য দিয়ে শেষ হয়েছিল প্রথম ‘দৃশ্যম’, সেখান থেকেই শুরু হচ্ছে ‘দৃশ্যম ২’। তার পর অবশ্য গল্প এগিয়ে যায় সাত বছর। দর্শক যেমন সাত বছর আগের সালগাঁওকর পরিবারকে এখনও ভোলেননি, দেখা যায় সালগাঁওকর পরিবারও সাত বছর আগের সেই বিভীষিকা এখনও ভোলেননি।২০১৩ সালে জীতু জোসেফ তৈরি করেন মালয়ালম ছবি ‘দৃশ্যম’। ২০১৫ সালে সেই ছবিরই রিমেক তৈরি করেছিলেন পরিচালক নিশিকান্ত কামাত। সে সময়ে ও রকম একটা টানটান থ্রিলার দেখে নড়েচড়ে বসেছিলেন গোটা দেশের দর্শক। সেই ছবির সিক্যুয়েল মালয়ালমে ইতিমধ্যেই গত বছর বানিয়ে ফেলেছেন জীতু জোসেফ। মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ২’ ছবিটি অনেকেই ঘরে বসে ওটিটি-তে দেখে ফেলেছেন। এ বার হিন্দিতে সেই সিক্যুয়েল পেয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories