শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চোখের ভাষা এত সহজ কেন, ভেতরে লুকানো যায় না: প্রভা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৫০ বার

জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোটপর্দার এই তারকা সোশ্যালে বেশ সক্রিয়। প্রায়ই সেখানে ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরে থাকেন তিনি।সোমবার (১৪ নভেম্বর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেন প্রভা। যেখানে তাকে চেয়ারে বসে থাকতে দেখা গেছে। এছাড়াও সঙ্গে কয়েক বাক্যের ক্যাপশন জুড়ে দিয়েছেন এই অভিনেত্রী।

প্রভা লিখেছেন, “কারো চোখের ভাষা এত সহজ কেন? ভেতরে লুকানো যায় না। কারও চোখে এত রহস্য কেন? তাকে বোঝা যায় না।”এছাড়াও তিনি লিখেছেন, “আমাকে তুমি বুঝে ফেললে কত সহজে আর আমি তোমাকে ভিন্ন ভাষার বই ভেবে খোলার সাহসটুকু পাইনি…।”

অভিনেত্রীর ছবি ও ক্যাপশনে মুগ্ধ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। যা মন্তব্যের ঘরে চোখ বুলালেই স্পষ্ট। অধিকাংশই সেখানে প্রিয় তারকার প্রশংসামূলক মন্তব্য করছেন। সেই সঙ্গে ‘ফায়ার’ ও হার্ট’-এর ইমোজি ছুড়ে দিয়েছেন মন্তব্যের ঘরে।প্রসঙ্গত, প্রভা ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তারপরও সব অতীতকে পেছনে ফেলে কাজে সরব হয়েছেন তিনি। জীবনকে নতুন করে সাজিয়েছেন। এরপরও সোশ্যালে অনেক সময় নোংরা মন্তব্য হয় তাকে নিয়ে। এ কারণে ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন। তবে পরে অবশ্য তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের জন্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories