করোনা ভাইরাসের প্রকোপে যখন পুরো বিশ্ব নাকাল। ঠিক সেই সময়ে দেশীয় ওটিটি বিঞ্জ এ মুক্তি পায় অ্যাকশন থ্রিলার `ইনফিনিটি‘। যেখানে সুপার কপ হিসেবে জুটি বেঁধে কাজ করেছিলেন শরিফুল ইসলাম রাজ এবং মুমতাহিনা চৌধুরি টয়া। তখন দেশীয় ওয়েব সিরিজরে পালে কেবল নতুন করে হাওয়া লাগতে শুরু করেছিল।সেসময় বিঞ্জ এ সাতপর্বের এই সিরিজ মুগ্ধ করেছিল সাধারণ দর্শকদের। এবার দর্শকদের চাহিদার কথা ভেবে শ্যুটিং হলো ইনফিনিটি-২ এর। আগের গল্পের ধারাবাহিকতায় নতুন করে এগিয়ে যাবে নতুন গল্পটি। ইনফিনিটি-২ এর শ্যুটিং হয়েছে পুরান ঢাকার সূত্রাপুর, মিরপুর আফতাবনগরসহ বিভিন্ন এলাকায়।
ইনফিনিটি-২ এর এবারের আয়োজনে আবারও রাজের বিপরীতে থাকছে টয়া। তবে গুঞ্জন ছিল টয়ার স্থলাভিষিক্ত হতে পারেন হালের সবচেয়ে জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। রাজের সাথে পরপর `দামাল‘ আর `পরাণের‘ মত ব্লকবাস্টার হিটের পর পর সবার ধারণাই ছিল রাজের সাথে জুটি হতে পারে মিমের।টয়া গণমাধ্যমকে জানান, এবারের সিজনে নতুন অনেকেই যুক্ত হয়েছেন। নতুনদের ভেতর আছেন আব্দুন নূর সজল, সামিয়া অথৈ, সাঞ্জু জনসহ বেশ ক’জন। কেন্দ্রীয় চরিত্রে এজেন্ট মুরাদ ও এজেন্ট সামিয়া চরিত্রে থাকছেন রাজ-টয়া।এবাররে সিজনে কাজ করার কথা ছিল বিদ্যা সিনহা মিমের। টয়াও স্বীকার করেছেন মিমের অভিনয়েরে কথা। টয়া জানিয়েছেন,‘মিম আপুর অভিনয়ের কথা থাকলেও সেটা অন্য চরিত্রে। একটি নতুন চরিত্রের জন্য ওনাকে ভাবা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি।’সাতপর্বের এই নতুন সিজনটির ম্যাক্স রহমানের সংলাপ ও চিত্রনাট্যে নির্মাণ করেছেন মেহেদি হাসিব। সিরিজটি শিগগিরই বিঞ্জ ওটিটিতে দেখা যাবে।
Leave a Reply