বিশ্বের শতকোটি মানুষের চাওয়াকে চূর্ণ করে অ্যালেক্স হেলস ও জস বাটলারের ব্যাটে ভারতকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। অ্যাডিলেডের ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার হাফসেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে ইংল্যান্ড অ্যালেক্স হেলস ও জস বাটলারের জুটিতেই কোনও উইকেট না হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। বাটলার ৮০ ও হেলস ৮৬ রানে অপরাজিত থাকেন।প্রতিপক্ষ ভারতকে পরাজিত করে ইল্যান্ড জয়লাভ করে। ইংল্যান্ডের জয়ে যেমন সমর্থকরা আনন্দিত, তেমনই আবার ভারতের পরাজয়েও অনেকে উচ্ছ্বসিত। কিন্তু সেউ উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে এবার ভারতকে কুৎসিত ভাষায় কটাক্ষ করলেন ‘সারেগামাপা’র মঞ্চ থেকে খ্যাতি লাভ করা গায়ক মইনুল আহসান নোবেল।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের সঙ্গে ভারতের পরাজয়ের কিছুক্ষণ পরই ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাস দেন নোবেল। সেখানেই অশালীন ভাষায় ভারতকে উপস্থাপন করেন এই গায়ক।এদিন বিকেল ৫টা ১০ মিনিটে ফেসবুকে নোবেল লেখেন, ‘হা হা হা! ভারত, তোমাদের জন্য লজ্জাজনক।…’ তবে এরপরে যা লিখেছেন নোবেল, তা কী-বোর্ডে লেখার অযোগ্য।
এবারই প্রথম নয়। এর আগেও ভারতকে কুৎসিত ভাষায় কটাক্ষ করেছেন এই গায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের কাছে ৫ রানের ব্যবধানে বাংলাদেশ পরাজিত হয়। এ ঘটনায় গত ৫ নভেম্বর ফেসবুক ভেরিভাইড পেজে লেখেন, ‘আইসিসি – ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল।’ তারপরই শুরু হয় নানা অশালীন ভাষার প্রয়োগ!সেই সময় নোবেলের পোস্টে নেটিজেনরা যখন ক্রমশ মন্তব্য ও প্রতিবাদ করা শুরু করলে, অশালীন ভাষায় নিজের পোস্টে পাল্টা মন্তব্য করেন গায়ক।প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতের জি বাংলার ‘সারেগামাপা’র মঞ্চ থেকে দুই বাংলায় বেশ পরিচিতি লাভ করেন নোবেল।
Leave a Reply