মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সেমিতে যেতে সমীকরণ পার হতে হবে পাকিস্তানকে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৭০ বার

সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হেরে যাওয়ায় এক ধাক্কায় বদলে গিয়েছে গ্রুপ ২ এর সেমিফাইনালে যাওয়ার হিসেব নিকেষ। সেই সঙ্গে হয়েছে পয়েন্ট তালিকায় রদবদলও। বাংলাদেশ ও ভারতকে টপকে একলাফে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। এতে করে ভারত নেমে গেছে দ্বিতীয় স্থানে। আর বাংলাদেশের অবনমন হয়েছে তৃতীয় স্থানে।গ্রুপ-২ এ সকল দলের ৩টি করে ম্যাচ খেলা হয়ে গেছে। যেখানে সবাইকে পেছনে ফেলে শীর্ষে ওঠেছে প্রোটিয়ারা। প্রোটিয়াদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ৩ ম্যাচে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। তাদের নেট রানরেট এখন +২.৭৭২।

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে ভারত। ৩ ম্যাচে রোহিত শর্মাদের পয়েন্ট ৪। তাদের নেট রানরেট +০.৮৪৪। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ। ৩ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্টও ৪। ভারতের সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে বাংলাদেশ। সাকিবদের নেট রান রেট -১.৫৩৩।বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে যাওয়ায় ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট জিম্বাবুয়ের। তারা রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। পাকিস্তানকে হারিয়ে চমকে দেয়া ক্রেগ আরভিনদের নেট রান রেট -০.০৫০। নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাকিস্তান জিতলেও পয়েন্ট তালিকায় তাদের জায়গার কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ পাঁচ নম্বরেই রয়েছেন বাবররা। ৩ ম্যাচ খেলে পাকিস্তানের পয়েন্ট ২। তাদের নেট রানরেট +০.৭৬৫।অন্যদিকে নেদারল্যান্ডস ৩ ম্যাচ খেলে ৩টিতেই হেরেছে। বৃষ্টির জন্য তাদের কোনও ম্যাচ বাতিল হয়নি। তাদের পয়েন্ট শূন্য। নেট রানরেটেও সব থেকে পিছনে তারা। নেদারল্যান্ডসের নেট রান রেট -১.৯৪৮।সেমিতে যেতে পাকিস্তানকে যা করতে হবেনেদারল্যান্ডসের বিরুদ্ধে পাকিস্তান জিতলেও পয়েন্ট তালিকায় তাদের জায়গার কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ পাঁচ নম্বরেই রয়েছেন বাবর আজমরা। ৩টি ম্যাচ খেলে পাকিস্তানের পয়েন্ট ২। তাদের নেট রানরেট +০.৭৬৫।তাদের পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এর যেকোন একটিতে হারলেই শেষ হবে সেমিফাইনালের স্বপ্ন। আবার দুই ম্যাচেই জিতলেও যাওয়া হবে না সেমিফাইনালে। এক্ষেত্রে ভারতকে তাদের পরবর্তী দুই ম্যাচেই বাংলাদেশ ও জিম্বাবুয়ের কাছে হারতে হবে। আবার ভারত যদি দুই ম্যাচে জিতেও যায় তবে দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে নেদারল্যান্ডসের কাছে।

কাগজে-কলমে পাকিস্তানের সম্ভাবনা থাকলেও সেটি খুবই কম বলাই যায়। যদি কোন বড় অঘটন না ঘটে তবে নেদারল্যান্ডসের কাছে হারার সুযোগ খুবই কম প্রোটিয়াদের। আবার জিম্বাবুয়ের কাছে ভারত হারবে সেই সম্ভাবনা খুবই কম। আর তাই বলাই যায়, এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার।সেমিফাইনালে যাওয়ার কঠিন এই সমীকরণ অবশ্য নানানভাবে নতুন মাত্রা নিতে পারে। সরল অঙ্কের খাতায় প্যাচ লাগিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ম্যাচের বৃষ্টি। ওই ম্যাচ থেকে দু’দলই একটি করে পয়েন্ট পেয়েছে। বাংলাদেশ-ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডসের অ্যাডিলেড ম্যাচে, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার সিডনি ম্যাচে বা ভারত-জিম্বাবুয়ের মেলবোর্ন ম্যাচে বৃষ্টি হানা দিলে কার কপালে কী ঘটবে বলা মুশকিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories