মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

আজ থেকে ৫৫ টাকায় টিসিবির চিনি বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৪৮ বার

রাজধানীর গুরুত্বপূর্ণ ও উন্মুক্ত স্থানে জনসাধারণের কাছে প্রতি কেজি ৫৫ টাকা দরে চিনি বিক্রির কার্যক্রম শুরু করছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।সোমবার (২৪ অক্টোবর) থেকে গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানে ভর্তুকি মূল্যে চিনি কিনতে পারবেন সাধারণ মানুষ। এজন্য প্রয়োজন হবে না টিসিবির ফ্যামিলি কার্ড।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, রাজধানীতে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী দামে চিনি বিক্রির বিশেষ কার্যক্রম শুরু করছে টিসিবি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে টিসিবি সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।সম্প্রতি অস্থিতিশীল হয়ে উঠেছে চিনির বাজার। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর তৈরি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে বাজার। চিনির দাম নিয়ে কারসাজির অভিযোগে অভিযান চালিয়ে জরিমানাও করছে ভোক্তা অধিদফতর।তবে সরকার গ্যাসে রেশনিং করার কারণে শিল্পে গ্যাস সরবরাহ কমায় চিনির উৎপাদনে ধস নেমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আবার নিত্যপণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার টিসিবির জন্য চিনি সংগ্রহ করছে স্থানীয় বাজার থেকে। এতে চাহিদার সঙ্গে জোগানের দূরত্ব বাড়ছে। ডলার সংকটে আমদানি কম হওয়াকেও দায়ী করছেন উৎপাদকরা।গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞ‌প্তি‌তে উল্লেখ করা হয়েছে, দেশে গেল বছরের তুলনায় চলতি বছর চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। শিগগির আরও ১ লাখ টন চিনি আমদানি করা হবে। দ্রুতই চিনির বাজার স্থিতিশীল হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories