মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

দেম্বেলের রাতে বিলবাওকে পাত্তাই দিল না বার্সা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৫০ বার

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতেই স্বরূপে ফিরলো বার্সেলোনা। কাম্প ন্যুয়ে রোববার (২৩ অক্টোবর) রাতে লা লিগার ম্যাচে এথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ গোলে জয় তুলে নিয়েছে জাভি হার্নান্দেজের দল।নু ক্যাম্পের রাতটি ছিল উসমান দেম্বেলের। কারণ দলের হয়ে প্রথম গোলটি করার পাশাপাশি সবকটি গোলে করেছেন সহায়তা। আর এতেই আরেকটটি জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।

রোববার (২৩ অক্টোবর) রাতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনো ও অ্যাথলেটিক বিলবাও। স্প্যানিশ দলটির বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ ২০ ম্যচে কোনো হার নেই বার্সেলোনার। এমন রেকর্ড নিয়েই মাঠে নামে ন্যু ক্যাম্পে নামে তারা। সেই রেকর্ডটি আরও একটু এগিয়ে নিল তারা। প্রথমার্ধে ১০ মিনিটের মধ্যে তিন গোল করা কাতালানরা, দ্বিতীয়ার্ধে পায় চতুর্থটি।ম্যাচের ১২ মিনিটে গোল পান দেম্বেলে।  ১১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শট নেন এই ফরাসি ফরোয়ার্ড। সেটি কোনোমতে ঠেকিয়ে দেন বিলবাওয়ের গোলকিপার উনাই সিমোন। ফিরে আসা বল পেয়ে যান রবার্ট লেভানডফস্কি। ছুড়ে মারেন হেডের উদ্দেশে। পরে দৌড়ে গিয়ে হেড করে বিলবাওয়ের জালে প্রথম গোলটি করেন দেম্বেলে।প্রথম গোলের মাত্র ৬ মিনিট বাদে ফের গোলের দেখা পেল জাভির শীর্ষরা। এবার বিলবাওয়ের জালে বল জড়ালেন সার্জেই রবার্তো। তবে এই গোলেও সহায়তা করেছে দেম্বেলে। বিলবাওয়ের অর্ধে বল পেয়ে দেম্বেলের সঙ্গে পাস দেওয়া–নেওয়া করে বক্সের মধ্যে ঢুকে পড়েন রবার্তো। তার নেওয়া শট জালে ঢোকার আগে অবশ্য বিলাওয়ের এক খেলোয়াড়ের গায়ে লেগেছিল।ন্যু ক্যাম্পে বিলবাও যেন নিজেদের হারিয়ে ফেলছিল। কিছুই বুঝতে পারছিল না তারা। ঠিক এ সময়ে অর্থাৎ ম্যাচের ২২ মিনিটে গোল করেন লেভানডফস্কি। এ নিয়ে লা লিগার ১১ ম্যাচে ১২ গোল করে ফেলল এই পলিশ স্ট্রাইকার। লেভার এই গোলেও সহায়তা করে দেম্বেলে।

প্রথমার্ধের যোগ করা সময়ে লক্ষ্যে নিজেদের প্রথম শট নিতে পারে বিলবাও। তবে আলেক্স বেরেনগের নিচু শট ঠেকাতে তেমন বেগ পেতে হয়নি মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে। ৩-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত। ডান দিক থেকে রবের্তো নিচু ক্রস বাড়ান দূরের পোস্টে পেদ্রির উদ্দেশ্যে। বিলবাওয়ের দানি গার্সিয়ার ক্লিয়ারের চেষ্টায় বল বার্সেলোনা মিডফিল্ডারের পায়ে লেগে পোস্টে বাধা পায়।৭০ মিনিটে বদলি হিসেবে তরেসকে নামান জাভি। মাঠে নামার মাত্র তিন মিনিটেই গোল পান ফেরান তরেস। এই গোলেও সহায়তা করেন দেম্বেলে।নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে বিলবাওকে গোল প্রায় উপহার দিতে বসেছিলেন স্টেগেন। তবে সফরকারীদের পরপর দুটি শট গোললাইন থেকে ফেরান সের্হিও বুসকেতস ও এরিক গার্সিয়া।বিলবাওয়ের বিপক্ষে জয়ের পর ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলেনা। সমান ম্যাচে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩১।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories