মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

আজ বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৫৭ বার

টি টোয়েন্টির দল হিসেবে সময়টা ভালো যাচ্ছে না টিম বাংলাদেশের। সবশেষ প্রস্ততি ম্যাচটিতে বৃষ্টিতে বাদ হওয়ার আগে আফগানিস্তানের কাছে শোচনীয়ভাবে হারে সাকিবের দল। এরও আগে ত্রিদেশীয় সিরিজে একটিও জয় পায়নি তারা। তারও আগে এশিয়া কাপেও ছিল একই অবস্থা।হারের এমন সময়তে নেদারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে সোমবার (১৪ অক্টোবর) টি টোয়েন্টি মিশন শুরু করবে টাইগার বাহিনী। হোবার্টে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিকেটের সংক্ষিপ্ত পরিসরে ডাচদের বিরুদ্ধে তিনবার খেলেছে টিম বাংলাদেশ। এসব ম্যাচের সবকটিতে জিতেছে তারা। তবে বাংলাদেশের বিরুদ্ধে হারের কারণ দেখছে না ডাচ অধিনায়ক। এমন অবস্থায় একটু বেশি চাপে রয়েছে সাকিবরা।  নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তিন পেইসার ও এক স্পিনার কম্বিনেশনে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। একাদশে অনুপস্থিতি দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানের। আর সেই সুবাদে বিশ্বকাপে অভিষেক ঘটতে পারে হাসান মাহমুদের।টি টোয়েন্টি বিশ্বকাপ মিশনে দলের একাদশ কিংবা পজিশন নিয়ে কোন কথা দল থেকে না জানা গেলেও ম্যাচ শুরুর একদিন আগে আজ রোববার দলের অধিনায়ক সাকিব আল হাসান হোবার্ট থেকে দলের সবশেষ অবস্থা সম্পর্কে বলেছেন, ‘সবাই ওপেন মাইন্ডেড থাকবে, দলের প্রয়োজনে যাকে যখন যেখানে খেলতে হয় বা যে ওভার বোলিং করা লাগে, যে জায়গায় ফিল্ডিং করা লাগে সবাই সেটার জন্য প্রস্তুত থাকবে
বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড 
: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories