মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৬১ বার

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্থানীয় মুদ্রার দর কমে দাঁড়িয়েছে রেকর্ড ৮৩ দশমিক শূন্য ৮ রুপিতে। এর আগের সেশনে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যায় ৮৩ রুপি। আসন্ন অর্থনৈতিক মন্দাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতি ডলারে ৮২ দশমিক ৯৮ রুপি দিয়ে লেনদেন শুরু হলেও এক পর্যায়ে এটির রেকর্ড পতন হয়ে মূল্য দাঁড়ায় ৮৩ দশমিক ১২১২ রুপিতে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, স্থানীয় মুদ্রার মূল্য শুরুর দিকে ছয় পয়সা কমে রেকর্ড ৮৩ দশমিক শূন্য ৬ রুপিতে দাঁড়ায়, যা অতীতের সব পতনকে ছাড়িয়ে যায়।সিআর ফরেক্সের অ্যাডভাইজারের ব্যবস্থাপনা পরিচালক অমিত পাবারি বলেছেন, আট ট্রেডিং সেশনে ৮২ থেকে ৮২ দশমিক ৭০ রুপিতে স্থির হওয়ার পর হঠাং করে ডলারের বিপরীতে অভ্যন্তরীণ মুদ্রা ৮৩ রুপি ছাড়িয়েছে। এতে দেখা গেছে, সবশেষ ঘণ্টায় ভারতীয় মুদ্রার দর ৬০ পয়সা কমে ৮২ দশমিক ৪৩ থেকে ৮৩ দশমিক শূন্য ৩ রুপিতে দাঁড়িয়েছে।রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ডলার শক্তিশালী হতে থাকে। বিশ্বের বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েই চলেছে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে আমদানিকারক দেশগুলো। জ্বালানি ব্যয় মেটাতে অনেক দেশই হিমশিম খাচ্ছে। খবর ব্লুমবার্গ

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories