বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্র নদ থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫১ বার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অর্ধ গলিত লাশের বয়স জানা সম্ভব হয় নি।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে রাজিবপুর ইউনিয়নের উজান চরনওপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এরপর দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ব্র‏হ্মপুত্র নদের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া (সীমারবুক) গ্রামের অংশে এক নারীর মরদেহ পাওয়া যায়। মরদেহের কিছু অংশ শেয়াল কুকুরে খেয়ে ফেলে। অর্ধগলিত ওই মরদেহে দুপুরে উদ্ধার করে মর্গে পাঠানো হয়। মরদেহের শরীরে কোনো কাপড় ছিলো না এবং স্থানীয় কেউ চিনতেও পারেনি। অজ্ঞাত পরিচয় ওই মহিলার পরিচয় শনাক্তে আঙুলের ছাপ ও ডিএনও নমুনা সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছি। লাশটির পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংরক্ষণ ও ডিএনএ নমুনা সংরক্ষণ করতে পিবিআইকে ডাকা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories