বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

হালুয়াঘাটে ভারত থেকে আনা ৩০ বোতল মদসহ তিন জন আটক

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ বার

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল মদসহ তিন মাদক কারবারীকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহিনুজ্জামান খাঁনের নির্দেশে এসআই আবুল খায়ের সঙ্গীয় পুলিশ নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে রঘুনাথপুর ব্র্যাক অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ভারতীয় ৩০ বোতল মদসহ তিনজন মাদক কারবারীকে আটক করে।
আটককৃত মাদক কারবারীরা হলেন, হালুয়াঘাট থানার পূর্ব কাচারী পাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ জোবায়ের হোসেন (২০) একই থানার আখন পাড়া গ্রামের (বেপারীপাড়া) আব্দুস সালামের ছেলে জুবায়ের হোসেন ওরফে জনি (৩০) উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত রমেশ চন্দ্র গুপ্তের ছেলে বিজয় চন্দ্র গুপ্ত ওরফে কুটুম (২৩)।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহিনুজ্জামান খাঁন বলেন, হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ভারতীয় মদসহ তিনজন মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নামে হালুয়াঘাট থানায় মামলা রুজু করে, আদালতে প্ররন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories