বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

দীর্ঘ চার দশক পর বৈশ্বিক নীতিনির্ধারণের সর্বোচ্চ মঞ্চ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্ব গ্রহণের পর তার সভাপতিত্বেই নতুন এই অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
দায়িত্ব নেওয়ার প্রাক্কালে অধিবেশনে নিজের কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারের রূপরেখা তুলে ধরেন ড. খলিলুর রহমান। এর আগে গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন তিনি। ওই ভোটাভুটিতে বাংলাদেশের প্রার্থী ৯৯টি দেশের সমর্থন লাভ করেন।
সাধারণ পরিষদের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বনেতাদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন।
সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া ড. খলিলুর রহমান একজন অভিজ্ঞ ও সাবেক পেশাদার কূটনীতিক, যার জাতিসংঘে কাজের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ১৯৯১ সালে জেনেভায় জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তার জাতিসংঘে সম্পৃক্ততা শুরু হয়। পরবর্তীতে নিউইয়র্ক ও জেনেভায় সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ পদে টানা ২৫ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। একই সঙ্গে জাতিসংঘের একাধিক নীতি-গবেষণামূলক প্রকাশনার প্রধান লেখক হিসেবেও তার অবদান রয়েছে।
বাংলাদেশ মূলত ২০২০ সালে সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়। পরবর্তীতে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ড. খলিলুর রহমানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। প্রার্থিতা ঘোষণার পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে আন্তর্জাতিক মহলে নিবিড় যোগাযোগ, উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক এবং কার্যকর বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বৈশ্বিক সমর্থন নিজেদের পক্ষে আনতে সক্ষম হয় ঢাকা।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম কূটনীতিক হিসেবে সভাপতির মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। এর দীর্ঘ চার দশক পর দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের সর্বোচ্চ এ ফোরামে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories