বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার মালয়েশিয়ায় ওভারস্টে ধরপাকড় : ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

মালয়েশিয়ার প্রযুক্তি ও শিল্পের অন্যতম কেন্দ্র পেনাংয়ে বাংলাদেশি প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। একই সঙ্গে সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ এবং পেনাংয়ের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান ও সমুদ্র যোগাযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছেন তিনি।
সোমবার পেনাংয়ের মুখ্যমন্ত্রী চাও কন ইয়োর সঙ্গে কোমতার ভবনে সৌজন্য সাক্ষাৎকালে এসব প্রস্তাব তুলে ধরেন হাইকমিশনার। বৈঠকে বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পেনাংয়ের শিল্পপ্রতিষ্ঠানে বাংলাদেশি প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির অনুরোধ জানান হাইকমিশনার।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে পেনাংয়ের সরাসরি ফ্লাইট চালু এবং পেনাং-চট্টগ্রাম সমুদ্রবন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়। ট্রান্সশিপমেন্ট ও ফিডার সার্ভিস চালুর সম্ভাবনাও উঠে আসে। পাশাপাশি পেনাং থেকে বাংলাদেশে আরও বিনিয়োগ এবং পর্যটন, বিশেষ করে স্বাস্থ্য পর্যটনে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এর আগে একই দিন পেনাংয়ের গভর্নর তুন দাতো সেরি উতামা রামলি বিন নাহ তালিবের সঙ্গে সরকারি বাসভবন সেরি মুতিয়ারায় সাক্ষাৎ করেন হাইকমিশনার। বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা ও গবেষণা, দক্ষ মানবসম্পদ বিনিময় এবং সরাসরি আকাশ ও সমুদ্র যোগাযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
দুটি বৈঠকেই বাংলাদেশ-পেনাংয়ের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories