শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

চলতি সপ্তাহান্তেই ইরানে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন দূত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

ওয়াশিংটন ও ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে চলতি সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালাতে পারে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত টম বারাক। শুক্রবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যেষ্ঠ এই কূটনীতিবিদ বিষয়টি নিশ্চিত করেন।
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়া বিষয়ক প্রধান কর্মকর্তা টম বারাক জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে এখনও প্রস্তুত এবং যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে আলোচনার টেবিলে রয়েছে। তবে তিনি সতর্ক করে দেন যে বিশ্ব, মার্কিন মিত্র এবং উপসাগরীয় অঞ্চলকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হলে তার পরিণতি ভোগ করতে হবে।
বারাকের এই মন্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানের বিপরীত, যিনি আসন্ন নির্বাচনের আগে ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন দূত স্পষ্ট জানান, ওয়াশিংটনের লক্ষ্য ক্ষমতা পরিবর্তন করা নয়, কারণ সরকার পতনের পর পরবর্তী পরিস্থিতি সামলানো সবসময়ই জটিল।
নির্বাচনের আগেই ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পেরনির্বাচনের আগেই ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পূর্বে জানিয়েছিলেন, আগামী ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে হামলা চালানো হবে না। তবে সম্প্রতি কূটনীতি স্থবির হয়ে পড়ায় নির্বাচনের আগেই ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনার কথা জানিয়েছেন। সূত্র: আরব নিউজ

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories