বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আরিফুল ইসলাম নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আরিফুল। এ সময় তিনি নিচে পড়ে যান। পরে তাঁকে দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
শহীদ আবদুর রব হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মো.বোরহান উদ্দিন বলেন,’আমি এভারকেয়ারের কাছে আছি। আরিফ আর আমাদের মাঝে নাই। আরিফ আল্লাহর জিম্মায় চলে গিয়েছে।’
চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব বলেন, ‘ওই ছেলেটা তো আসলে স্পটেই মারা গেছে বলে মনে হচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে ফোন পাওয়ার পর আমি বিষয়টি দেখেছি। সেখানে এখন আমাদের আরিফ ভাই ও প্রভোস্টসহ সবাই উপস্থিত আছেন। ঘটনার সময় ১০টা বেজে কয়েক মিনিট হবে, যখন আমাকে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হয়। অ্যাম্বুলেন্স তৈরিই ছিল, তাই আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে গাড়ির লোকেরা যেভাবে বলছে, তাতে মনে হচ্ছে, দুর্ঘটনাটি ঘটার পর স্পটেই তার মৃত্যু হয়েছে।
চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘আমি এখন এভারকেয়ারে যাচ্ছি। হাসপাতালে গিয়ে পরবর্তী আপডেট দিতে পারব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories