শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খেলেন এক স্কুল শিক্ষক

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৫ বার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনোয়ার হোসেন অসিম এক নারীর সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়েছেন। এ সময় স্থানীয়রা ওই শিক্ষককে ধরে মারধর করেন। বৃহস্পতিবার বিকালের দিকে যশোরে এ ঘটনা ঘটে।

স্কুলশিক্ষক মনোয়ার হোসেন অসিম রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেনের ছেলে। শিক্ষক অসিমের স্ত্রী ও দুই ছেলে রয়েছেন। এর পর রাতে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে ওই শিক্ষকের মারধরের ভিডিও রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে শহরজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন অসিম মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় মেয়েদের উত্ত্যক্ত করে। সম্প্রতি সে যশোরের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই মেয়েকে নিজেকে অবিবাহিত বলে ম্যাসেঞ্জারে লেখেন শিক্ষক অসিম। এর পর তিনি বৃহস্পতিবার দেখা করতে যান। দেখা করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা খেয়ে যান শিক্ষক অসিম। স্থানীয়দের জেরার মুখে তিনি উল্টোপাল্টা কথা বলতে থাকেন। এর পর তাকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন স্থানীয়রা। এ সময় তার শরীরে থাকা জামা-কাপড় ছিঁড়ে যায়।

সম্প্রতি ওই স্কুলশিক্ষক কালীগঞ্জ শহরের দশতলা ভবনের পেছনে এক মহিলার বাড়িতে যান। এ সময়ও তাকে স্থানীয়রা ধরে ফেলেন। কিন্তু মাফ চেয়ে ক্ষমা পেয়ে যান তিনি। স্কুলশিক্ষক মনোয়ার হোসেন অসিমের অনৈতিক কাজের ভিডিও এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এর কিছু অংশ একদমই প্রকাশ করার মতো নয়।

স্কুলশিক্ষক মনোয়ার হোসেন অসিম হাসতে হাসতে মারধরের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, সবই মিথ্যা।

সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, এটি সাংঘাতিক অপরাধ। যদি এমন কাজ ওই শিক্ষক করে থাকে, তা হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শিক্ষকের এমন অনৈতিক কাজে জড়িত থাকায় শহরজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। অবিলম্বে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories