শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভালো কাজ করলেও কিছু মানুষ ঘৃণা করবে আপনাকে: প্রভা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬ বার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও সাবলীল অভিনয়ের মাধ্যমে শোবিজে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দেখা যায় তাকে। প্রায়ই ব্যক্তি জীবন ও নিজের বিভিন্ন মতামত তুল ধরতে দেখা যায় এই অভিনেত্রীকে।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের সেলফি নেয়ার একটি ছবি পোস্ট করেছেন প্রভা। হালকা বেগুনি রঙের থ্রি-পিস পরিহিত অবস্থায় দুর্দান্তরূপে দেখা দিয়েছেন তিনি।

অভিনেত্রী ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “সত্য হলো এমন, কিছু মানুষ রয়েছে যারা আপনি ভালো কাজ করলেও আপনাকে ঘৃণা করবে এবং আপনি তা না করলেও আপনাকে ঘৃণা করবে তারা।”তিনি আরও লিখেছেন, “যাই হোক না কেন, সেসব দিকে মনোযোগ দেবেন না। এই ধরনের মানুষের সম্মুখীন হওয়ার ক্ষেত্রে আপনি একা নন। মনে রাখবেন, নীচু মানুষ নিজেকে বড় করার জন্য অন্যকে নিচে ফেলে দেয়…।”প্রভা ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তারপরও সব অতীতকে পেছনে ফেলে কাজে সরব হয়েছেন তিনি। জীবনকে নতুন করে সাজিয়েছেন। এরপরও সোশ্যালে অনেক সময় নোংরা মন্তব্য হয় তাকে নিয়ে। এ কারণে ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন। তবে পরে অবশ্য তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের জন্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories