শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ব্রহ্মাস্ত্র টু-তে অভিনয় প্রসঙ্গে যা বললেন হৃতিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮ বার

বহুল আলোচিত বলিউড সিনেমা ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। মুক্তির পর বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে এই সিনেমা। বর্তমানে এর দ্বিতীয় পার্ট মুক্তির অপেক্ষায় দর্শক।এদিকে শোনা যাচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু: দেবা’ সিনেমায় অভিনয় করবেন হৃতিক রোশান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘বিক্রম বেদা সিনেমার পর আমি ফাইটার-এর শুটিং শুরু করব, এরপর হয়তো আপনারা যে সিনেমার কথা বলছেন সেটি করার সম্ভবনা রয়েছে।

হৃতিক রোশান অভিনীত পরবর্তী সিনেমা ‘বিক্রম বেদা’। সম্প্রতি প্রকাশিত এই সিনেমার ট্রেইলার দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমায় আরো আছেন সাইফ আলী খান। সিনেমাটিতে হৃতিককে দেখা যাবে গ্যাংস্টার বেদার চরিত্রে। তামিল ভাষার একই নামের ব্যবসাসফল একটি সিনেমার রিমেক এটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— রাধিকা আপ্তে, রোহিত শরফ, সত্যদীপ মিশ্র প্রমুখ। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘বিক্রম বেদা’।অন্যদিকে ‘ফাইটার’সিনেমায় হৃতিকের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি  পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ‘ব্যাং ব্যাং’, ‘ওয়ার’র মতো সিনেমা নির্মাণ করেছেন এই পরিচালক। জানা গেছে, অ্যাকশন ঘরানার এই সিনেমায় হৃতিক ও দীপিকাকে ঝুঁকিপূর্ণ দৃশ্যে দেখা যাবে। দু’জনই বেশ কিছু অ্যাকশন দৃশ্যে একসঙ্গে স্টান্ট করবেন। এছাড়া ‘কৃষ-ফোর’ সিনেমা নির্মাণের কাজ নিয়েও ব্যস্ত হৃতিক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories