শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উপহার নিয়ে পরীমণির ছেলেকে দেখতে গেলেন অপু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২ বার

পুত্রসন্তান হওয়ার পর থেকেই প্রিয়জন আর বন্ধু-স্বজনদের শুভেচ্ছা-ভালোবাসায় ভাসছেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল ইসলাম রাজ। অনেকেই তাদের আদরের পুত্র রাজ্যকে দেখতে বাসায় যাচ্ছেন। কেউ কেউ সাথে করে নিয়ে যাচ্ছেন নানান উপহার সামগ্রী।এবার ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ভালোবাসায় সিক্ত হলো রাজ-পরীর ছেলে রাজ্য। জানা গেছে রাজ্যের পৃথিবীতে আগমনের দিনেও রাজ-পরীর পাশে থেকে উৎসাহ দিয়েছেন অপু।

একথা জানিয়েছেন পরীমণি নিজেই। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে পরী বলেন, ‘এই মানুষটা একটা ভালোবাসা। আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল হসপিটালে ….। সেদিন আবার নিজের হাতে এত্তসব মজার নিরামিষ করে নিয়ে এলো। রাজ্যের জন্যে দুই হাত ভরে কত উপহার!’অপুর প্রতি ভালোবাসা প্রকাশ করে পরী আরও যোগ করেন, ‘তুমি একটা মায়া কিন্তু। ভালোবাসি অপুদি। ’নিজের প্রযোজনায় প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র কাজ নিয়ে ব্যস্ত আছেন অপু। স্ট্যাটাসে অপুর সেই সিনেমাটির জন্যও শুভকামনা জানিয়েছেন পরী।উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। যার নাম শাহীম মুহাম্মদ রাজ্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories