শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাহরুখকে আগে কখনও দেখেছেন এই বেশে !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২ বার

সোফায় আধ-শোয়া বাদশা। অনাবৃত দেহের ঊর্ধ্বাংশ। শরীরের প্রতিটি ভাঁজ সুস্পষ্ট। দুই হাতের মাঝে মুখের প্রায় পুরোটাই ঢাকা। চোখ দু’টি শুধু বোঝা যাচ্ছে। রবিবার দুপুরের খাওয়া-দাওয়া সেরে বিশ্রাম নেওয়ার পরিকল্পনার সবটাই মাটি। এই শাহরুখ খানকে মুঠোফোনে দেখলে কি কারও বিশ্রাম করতে ইচ্ছা হয়!কিং খানকে দেখে অনুরাগীরা রীতিমতো উত্তেজিত। নিজের উষ্ণ ছবি ভাগ করে নিলেন বাদশা। লিখলেন মজার ক্যাপশনও। কিং খানকে দেখে শুধু অনুরাগীরা নয়,রীতিমতো চমকে গিয়েছেন টাইগার শ্রফ, আরমান মালিক, ভূমি পেদনেকর থেকে রুক্মিণী মৈত্র, মনামী ঘোষ। কেউ লিখলেন, ‘ছবি দেখে মরে গেলাম’ আবার কেউ লিখেছেন, ‘আগুন’। বেশ অনেক দিন হল বড় পর্দা থেকে দূরে অভিনেতা। তাই আবারও বড় পর্দায় তাঁর ম্যাজিক দেখার অপেক্ষায় সবাই। সেই অপেক্ষা যে শুধুই তাঁর ভক্তদের, তা বললে ভুল বলা হবে। নিজেকে বড় পর্দায় দেখার জন্য প্রতীক্ষায় স্বয়ং কিং খানও।সে কথা বোঝা গেল নায়কের লেখায়। লিখলেন তিনিও অপেক্ষায় ‘পাঠান’-এর।২০২৩ –এ মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories