শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সইছে না হৃতিকের প্রেমিকার !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ বার

মুখোমুখি হরদমই দেখা হয়, কিন্তু হৃতিক রোশানের প্রেমিকা সাবা আজাদ শুধু সেটুকুতে সন্তুষ্ট নন। প্রেমিককে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। তবে সেই অপেক্ষা শেষই হতে চাইছে না।আগামী শুক্রবারই মুক্তি পাওয়ার কথা হৃতিকের নতুন ছবি ‘বিক্রম বেদা’-র। ছবিতে হৃতিকের চরিত্রের কালো পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরা রক্তমাখা ছবি ইতিমধ্যেই হইচই ফেলেছে গ্রিক গডের ভক্তদের মধ্যে। তারাও প্রবল উৎসাহে অপেক্ষা করছেন আগামী শুক্রবার ছবির মুক্তির জন্য। সাবা নিজেও যে সেই হৃতিকে মুগ্ধ ভক্তদের মতোই আগ্রহী, তা রাখঢাক না করেই বুঝিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘বিক্রম বেদা’ টিজার প্রকাশ করে লিখেছেন, ‘আর অপেক্ষা পোষাচ্ছে না।’

‘বিক্রম বেদা’য় হৃতিক অভিনয় করেছেন ‘ত্রাস ছড়ানো এক গ্যাংস্টার’-এর ভূমিকায়। তাকে গ্রেফতার করতে চান সৎ পুলিশ অফিসার বিক্রম। তারাই এই গল্পের মুখ্য চরিত্র। ছবিতে বিক্রমের ভূমিকায় দেখা যাবে সাইফ আলি খানকে। সিনেমাটি আসলে একই নামের একটি তামিল ছবির হিন্দি রিমেক। মূল ছবিতে অভিনয় করেছিলেন আর মাধবন। তাকে এই ছবিতেও একটি চরিত্রে দেখা যাবে। এ ছা়ড়া রাধিকা আপ্তেও অভিনয় করেছেন এই ছবিতে। ছবিটির যৌথ পরিচালনা করেছেন গায়ত্রী এবং পুষ্কর। ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories