শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে কেবিনে স্থানান্তর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০ বার

কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে দেওয়া হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

ডা. এস এম আইউব হোসেন বলেন, রনির অবস্থার আগের চেয়ে বেশ উন্নতি হচ্ছে। তিনি কথা বলছেন, গলার স্বরও ঠিক হয়ে আসছে। স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া করতে পারছেন।তিনি আরও বলেন, আমরা আবু হেনা রনিকে ড্রেসিং করেছি আজ। দুপুর ২টায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। কিন্তু কেবিনে তাকে একটু আলাদা করে রাখা হয়েছে। পরিবার ছাড়া কোনো ভিজিটর বা গণমাধ্যমের কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। পরিবারের বাইরে অন্য কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় এখনো আসেননি। আনসার ও পুলিশ সদস্য রাখা হয়েছে।গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রো পলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন। দগ্ধ অন্যরা হলেন মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।তাদের মধ্যে আবু হেনা রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories